এক্সপ্লোর

রুতুরাজের দক্ষতা ঠিক বুঝতে পারেননি ! কবুল ধোনির

প্রথম ম্যাচে প্রথম বলেই মারতে গিয়ে স্টাম্প হয়ে যায় ও। চাপের মুখে বিষয়টা হয়েছিল নাকি ও এমনিতেই আক্রমণাত্মক খেলতে চায় সেটাই বোঝা যায়নি। একটা বল দেখে তো আর কাউকে বোঝা সম্ভব নয়।

দুবাই : রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাঙ্গালোরের পর কলকাতা নাইট রাইডার্স, জোড়া অর্ধশতরানে তাক লাগিয়ে দিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। তরুণ এই ব্যাটসম্যানের ধারাবাহিক পারফরম্যান্সে তৃপ্ত মহেন্দ্র সিং ধোনিও। রুতুরাজের উচ্ছ্বসিত প্রশংসা করার মাঝে প্রতিযোগিতার শুরুর দিকে তাঁর দক্ষতা ঠিক বুঝতে না পারার কথাও কবুল করলেন মাহি। সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছোনোর পর করোনা সংক্রামিত হয়েছিলেন রুতুরাজ। নেগেটিভ রিপোর্ট পেয়ে মাঠে ফিরতে তাঁর যথেষ্ট সময় লেগে গিয়েছিল। তারপর মাঠে ফিরে প্রথমদিকে টানা ব্যর্থ হন তিনি। একেবারে প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথম বলেই স্টেপআউট করে মারতে গিয়ে স্ট্যাম্প হয়ে গিয়েছিলেন তিনি। ধোনি যে প্রসঙ্গ টেনে বলেছেন, ‘ও আমাদের দলের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান। কিন্তু একেবারেই কথা বলে না ও। যেটা টিম ম্যানেজমেন্টের কাছে বিষয়গুলো বুঝতে সমস্যা বাড়ায়। একবার খেলতে শুরু করে এখন দারুণভাবে ব্যাটে-বল করছে ও। কিন্তু প্রথম ম্যাচে প্রথম বলেই মারতে গিয়ে স্টাম্প হয়ে যায় ও। চাপের মুখে বিষয়টা হয়েছিল নাকি ও এমনিতেই আক্রমণাত্মক খেলতে চায় সেটাই বোঝা যায়নি। একটা বল দেখে তো আর কাউকে বোঝা সম্ভব নয়। মাঝে নেটে ওঁর ব্যাটিং দেখেছিলাম, কিন্তু কোভিড সংক্রামিত হয়ে যাওয়ায় সেভাবে আর বেশি সুযোগ পাওয়া যায়নি। শেষপর্বে যারা সেভাবে সুযোগ পায়নি তাদের ইচ্ছাকৃতভাবেই সুযোগ দেওয়া হয়েছে। আশা রাখি মরশুমটা ও মনে রাখবে। নতুন ভরসার পাত্র রুতুরাজের পাশাপাশি তাঁর বহু যুদ্ধে বিশ্বস্ত সৈনিক রবীন্দ্র জাদেজারও উচ্ছ্বসিত প্রশংসা করেন সিএসকে সেনাপতি ধোনি। জাড্ডুর জোড়া ছক্কাই কেকেআরের থেকে ম্যাচ ছিনিয়ে আনে চেন্নাইয়ের পক্ষে। যে প্রসঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক জোড়েন, চলতি মরশুমে জাদেজা অনবদ্য ছন্দে রয়েছে। শুধু বোলিং বা ফিল্ডিংই নয়, ক্রমাগত ব্যাট হাতে নেমে প্রায় প্রত্যেক ইনিংসেই দলের জন্য ঝোড়ো রান তুলে অবদান রেখেছে ও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget