এক্সপ্লোর

Wriddhiman Saha: ইডেন নয়, এখন মোতেরা আমার হোমগ্রাউন্ড, বিতর্ক উস্কে বললেন ঋদ্ধি

IPL 2022: বিতর্কের আঁচ নেভার আগেই ইডেন গার্ডেন্সে নামছেন ঋদ্ধিমান। তবে বাংলার জার্সিতে নয়। গুজরাত টাইটান্সের হয়ে। আইপিএলের প্লে অফে খেলবেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।

কলকাতা: জাতীয় টেস্ট দলে ব্রাত্য হয়ে পড়েছেন। সেই হতাশায় রঞ্জি ট্রফি (Ranji Trophy) না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। তবে আইপিএলে (IPL) নিজেকে নতুন করে প্রমাণ করেছেন বঙ্গ উইকেটকিপার। যদিও বিতর্ক পিছু ছাড়েনি। তাঁকে না জানিয়েই রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করেন ঋদ্ধিমান। সিএবি-র এক কর্তা তাঁর দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন। অপমানিত ঋদ্ধিমান বাংলা ছাড়ার কথাও বলে বসেন।

বিতর্কের আঁচ নেভার আগেই ইডেন গার্ডেন্সে নামছেন ঋদ্ধিমান। তবে বাংলার জার্সিতে নয়। গুজরাত টাইটান্সের হয়ে। আইপিএলের প্লে অফে খেলবেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। তার আগে ফের বিতর্ক উস্কে দিলেন ঋদ্ধিমান। জানিয়ে দিলেন, ইডেন নয়, তাঁর হোমগ্রাউন্ড এখন মোতেরা।

বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এই পরিস্থিতিতে হোমগ্রাউন্ড ইডেনে প্লে অফে ম্যাচে নামার অনুভূতি কীরকম? ঋদ্ধিমান বলছেন, 'আপাতত এটা আমার অ্যাওয়ে গ্রাউন্ড। আমি এটা নক আউট ম্যাচ হিসেবে দেখছি। এখন মোতেরা আমার হোম গ্রাউন্ড। ইডেনে আমি অ্যওয়ে ম্যাচ খেলতে এসেছি। গুজরাত টাইটান্সই এখন আমার দল। আমি কলকাতা নাইট রাইডার্সে খেললে না হয় বলা যেত ইডেন আমার হোম।' আর বাংলার হয়ে ভবিষ্যৎ? মুখে কুলুপ আঁটছেন ঋদ্ধিমান। বলছেন, 'এ নিয়ে আমি কোনও মন্তব্য করব না।'

আইপিএলে এই সাফল্যের পরে জাতীয় টেস্ট দলে সুযোগ আশা করেছিলেন? ঋদ্ধিমান বিতর্কে ঢুকছেন না। বলছেন, 'আমি বলতে পারি, এখন গুজরাতের প্রতিনিধিত্ব করছি। দলকে জেতানোর জন্য সব করতে পারি। দলকে ম্যাচ জেতানো আমার কাজ। রেকর্ড নিয়ে ভাবি না। তা ছাড়া দল নির্বাচনের সময় সুযোগ পেলাম কি পেলাম না, তা নিয়ে আমি চিন্তা করি না। আপাতত ফোকাস আইপিএল। কোয়ালিফায়ারে আমরা কী করব সেটাই আসল।'

ঋদ্ধি যোগ করছেন, 'আমি একেবারেই ফিট। কালকের ম্যাচের জন্য তৈরি। আমার কাজ পাওয়ার প্লে-তে দলকে এগিয়ে দেওয়া। এটাই করে এসেছি প্রত্যেক ম্যাচে। প্রথম ছয় ওভারে যদি পার্টনারশিপ ভাল হয়, তা হলে দলও বড় রান পেয়ে যাবে। সেটাই লক্ষ্য।'

আরও পড়ুন: সেরা ব্যাটারকে সামলানোর আগে শামির দাওয়াই ঘুম, পাল্টা কী করলেন বাটলার?

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget