এক্সপ্লোর

Irani Cup Day 3: দুই ইনিংসেই ব্যর্থ পূজারা, সৌরাষ্ট্রকে ব্যাট হাতে টানছেন উনাদকাট

BCCI Domestic: কাউন্টি ক্রিকেটে দুরন্ত ছন্দে ছিলেন চেতেশ্বর পূজারা। ইরানি কাপের দুই ইনিংসেই ব্যর্থ হলেন।

নয়াদিল্লি: কাউন্টি ক্রিকেটে দুরন্ত ছন্দে ছিলেন চেতেশ্বর পূজারা। ইরানি কাপের দুই ইনিংসেই ব্যর্থ হলেন। তবে সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাটের নেতৃত্বে লোয়ার অর্ডারের চার ব্যাটার সোমবার অবশিষ্ট ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। ইরানি কাপের ম্যাচের তৃতীয় দিনে সৌরাষ্ট্রকে খারাপ অবস্থা থেকে উদ্ধার করতে সফল হলেন শেলডন জ্যাকসন, অর্পিত বাসভডা, প্রেরক মাঁকড় ও জয়দেব উনাদকাট।

একটা সময়ে সৌরাষ্ট্রের স্কোর ছিল পাঁচ উইকেটে ৮৭ রান। ইনিংস পরাজয়ের আশঙ্কার সামনে পড়েছিল সৌরাষ্ট্র। কিন্তু শেলডন জ্যাকসনের ৭১ রান, অর্পিতের ৫৫ রান, প্রেরকের ৭২ রান এবং উনাদকাটের অপরাজিত ৭৮ রানের দৌলতে ঘুরে দাঁড়ায় সৌরাষ্ট্র। এরফলে তৃতীয় দিনের শেষে সৌরাষ্ট্র স্কোরবোর্ডে তোলে আট উইকেটের বিনিময়ে ৩৬৮ রান। তৃতীয় দিনের খেলা শেষে ৯২ রানের লিড নিয়েছে সৌরাষ্ট্র।

সৌরাষ্ট্র প্রথম ইনিংসে মাত্র ৯৮ রানে গুটিয়ে যায়। যার জবাবে অবশিষ্ট ভারত ৩৭৪ রান করে। ২৭৬ রানের শক্তিশালী লিড নিয়ে ছিল হনুমা বিহারীর দল। সৌরাষ্ট্র দিনের শুরুতে দুই উইকেটে ৪৯ রানে ইনিংসের শুরু করেছিল। তবে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দিনের শুরুতেই শীঘ্রই তিনটি উইকেট হারায় সৌরাষ্ট্র। অবশিষ্ট ভারতের পেসার কুলদীপ সেন ৮৫ রানে ৩ উইকেট নেন। দিনের দ্বিতীয় ওভারেই চিরাগ জানিকে ব্যাক্তিগত ৬ রানে বোল্ড করেন কুলদীপ সেন। তার পরের ওভারে পূজারাকে উইকেটরক্ষক কেএস ভরতের হাতে ক্যাচ দিয়ে সৌরাষ্ট্রকে বড় ধাক্কা দেন কুলদীপ সেন।

আরও পড়ুন: বিধ্বংসী ইনিংস বাংলার রিচার, বৃষ্টির কাঁটা উপড়ে এশিয়া কাপে মালয়েশিয়াকে হারাল ভারত

প্রথম ইনিংসেও মাত্র এক রান করেছিলেন চেতেশ্বর পূজারা। জাডেজা প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পরে জ্যাকসন ও ভাসাভাডা ষষ্ঠ উইকেটে ১১৭ রান যোগ করে দলকে প্রাথমিক ধাক্কা থেকে উদ্ধার করেন। ফাস্টবোলার মুকেশ কুমার ৪৯ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন। জ্যাকসনকে আউট করে এই জুটি ভাঙেন মুকেশ কুমার। এরপর ভাসাভাডাও বেশিক্ষণ টিকতে পারেননি।

 

চাপের মুখে সৌরাষ্ট্রের অধিনায়ক উনাদকাট দায়িত্বশীল ইনিংস খেলেন এবং মাঁকড়ের সঙ্গে অষ্টম উইকেটে ১৪৪ রান যোগ করে সৌরাষ্ট্রকে এগিয়ে নিয়ে যান। তৃতীয় দিনের শেষে সৌরাষ্ট্র ৯২ রানে এগিয়ে রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget