এক্সপ্লোর

আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচ ভারতের, খেলা শুরু রাত সাড়ে আটটায়

নয়াদিল্লি: কিছুদিনের বিরতির পর ময়দানে পূর্ণ শক্তিতে ফিরছে টিম ইন্ডিয়া। আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি ২০ ম্যাচ দিয়ে মরশুম শুরু করবে বিরাট কোহলির দল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি ২০ ম্যাচ খেলবে ভারত। ডাবলিনের অদূরে সাজানো গোছানো শহর মালাহাইডে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামছে ভারত। রাত সাড়ে আটটায় ম্যাচ শুরু হবে। এই আয়ারল্যান্ড সফর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ও সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা ভালো সুযোগ ভারতীয় দলের কাছে। আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি করে টি ২০ ও একদিনের ম্যাচের সিরিজ এবং পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। ভারতীয় দলের নিয়মিত খেলোয়াড়দের সবাই এই সিরিজে খেলবেন। এর আগে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে কোহলি, রোহিত শর্মা, জসপ্রিত মুমরাহ, ভূবনেশ্বর কুমারদের মতো খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছিল। তারও আগে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনি ছাড়াও আরও কয়েকজন খেলোয়াড় দলে ছিলেন না। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে প্রথম একাদশ বাছাই নিয়ে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে কোহলিকে। দলে রোহিত শর্মা, শিখর ধবন, লোকেশ রাহুলের মতো ওপেনারদের মধ্যে থেকে যে কোনও একজনকে বেছে নিতে হবে কোহলিকে। দীনেশ কার্তিককে দলে রাখতে মণীশ পান্ডেকে বাইরে রাখতে হতে পারে। তিন নম্বরে ব্যাট করতে নামেন কোহলি। কে এল রাহুলকে প্রথম এগারোয় রাখা হলে আজিঙ্কা রাহানের অনুপস্থিতিতে চার নম্বরে নামতে পারেন কোহলি। এই পজিশনে অবশ্য সুরেশ রায়না ও দীনেশ কার্তিকের মতো বিকল্প হাতে রয়েছে ভারত অধিনায়কের। প্রথম এগারোয় থাকলে পাঁচ নম্বরে নামতে পারেন মণীষ। ছয় নম্বরে ধোনি এবং সাতে হার্দিক। বোলিংয়ে কুলদীপ যাদব ও যজুবেন্দ্র চাহলই কোহলির স্পিন অস্ত্র হবে। দক্ষিণ আফ্রিকা সফরে এই দুই রিস্ট স্পিনার নজরকাড়া পারফর্ম করেছিলেন। পেস বোলিং আক্রমণে টিম ম্যানেজমেন্ট ভূবি ও বুমরাহর ওপরেই আস্থা রাখবে। দলে দেখা যেতে পারে উমেশ যাদবকেও। আয়ারল্যান্ডের কাছে এই সিরিজের গুরুত্ব অপরিসীম। তাদের দলের নেতৃত্বের বদল হয়েছে। উইলিয়াম পোর্টারফিল্ড অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন। গ্যারি উইলসন অধিনায়ক নিযুক্ত হয়েছেন। এই দুজনই দলের ব্যাটিং স্তম্ভ। এছাড়াও কেভিন ও ব্রায়ানও ব্যাট হাতে বিধ্বংসী হয়ে ওঠার ক্ষমতা রাখেন। আয়ারল্যান্ডকে সমীহ না করলে যে কোহলিরা ভুল করতে পারেন, আইরিশ অধিনায়ক গ্যারি উইলসন ম্যাচের আগেই সতর্ক করে দিয়েছেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ZIM: কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
East Bengal vs Mohun Bagan: ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান
ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান
IND vs ZIM Live: বিরাট ব্যবধানে জয়, শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে প্রথম সিরিজ় জয় ভারতের
বিরাট ব্যবধানে জয়, শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে প্রথম সিরিজ় জয় ভারতের

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget