এক্সপ্লোর

চিকু আমাদের পিষে দেবে, ভক্তের কটাক্ষের জবাবে কোহলির পাশে দাঁড়িয়ে বললেন ইরফান

ধোনির জন্য বিদায়ী ম্যাচ করার দাবি তুলছেন প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটারদের অনেকেই। তবে সেই বিদায়ী ম্যাচকে চিরস্মরণীয় করে রাখার অভিনব পন্থা বলে দিলেন প্রাক্তন ভারতীয় পেসার ইরফান পঠান।

নয়াদিল্লি: ভারতীয় দলের অনেক ক্রিকেট তারকাই বিদায়ী ম্যাচ পাননি। দেশকে দুটি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ধোনির জন্য বিদায়ী ম্যাচ করার দাবি তুলছেন প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটারদের অনেকেই। তবে সেই বিদায়ী ম্যাচকে চিরস্মরণীয় করে রাখার অভিনব পন্থা বলে দিলেন প্রাক্তন ভারতীয় পেসার ইরফান পঠান। পঠানের প্রস্তাব ভারতীয় ক্রিকেট বোর্ড মেনে নিলে বাইশ গজে দেখা যেতে পারে বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীর, সুরেশ রায়না, যুবরাজ সিংহ, জাহির খানদের সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধবন, যসপ্রীত বুমরাহদের দ্বৈরথ। সোশ্যাল মিডিয়ায় পঠান লিখেছেন, ‘‘অবসর নেওয়া অনেক ক্রিকেটারই ফেয়ারওয়েল ম্যাচ পায়নি। তাঁদের বিদায়ী ম্যাচের কথা বলেন অনেকেই। ফেয়ারওয়েল না পাওয়া প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে তৈরি একটা দলের সঙ্গে যদি বর্তমান ভারতীয় দলের চ্যারিটি তথা ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করা হয়, তা হলে কেমন হবে?’’ ফেয়ারওয়েল না পাওয়া প্রাক্তনদের নিয়ে একটি দলও তৈরি করে ফেলেছেন পঠান। সেই দলে রয়েছেন গৌতম গম্ভীর, বীরেন্দ্র সহবাগ, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, যুবরাজ সিংহ, সুরেশ রায়না, মহেন্দ্র সিংহ ধোনি, ইরফান পাঠান, অজিত আগরকর, জাহির খান ও প্রজ্ঞান ওঝা।
পঠানের সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে কোহলিদের বর্তমান দলকে তিনি যে কতটা সম্ভ্রম করেন, সেটাও বুঝিয়ে দিয়েছেন প্রাক্তন অলরাউন্ডার। এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “কিউ চিকু কো পেলনে মে লগী হো?” যার অর্থ, কেন চিকুকে ট্রোল করছেন? প্রসঙ্গত, ভারত অধিনায়ক বিরাটের ডাকনাম চিকু। ওই ভক্ত সম্ভবত ইঙ্গিত করেছেন, কেন পাঠানের তৈরি তারকা সমৃদ্ধ দলের সামনে ফেলে কোহলিদের বিপাকে ফেলার চেষ্টা করা হচ্ছে। পাঠান অবশ্য সেই ভক্তের খোঁচাকে আমল দেননি। বরং এগিয়ে রেখেছেন কোহলিদেরই। কী বলেছেন পাঠান? লিখেছেন, “চিকু হামারা কচুম্বর বানা দেগা।” যার অর্থ, বিরাট আমাদের দলকে পিষে দেবে। ভারতীয় দলের হয়ে ১২০টি ওয়ান ডে, ২৯টি টেস্ট ম্যাচ ও ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইরফান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Suvendu Adhikari: ‘পশ্চিমবঙ্গকে গুজরাট-UP হতে দেব না’, লাউডন স্ট্রিটের সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রীর
Kunal Ghosh: 'পুলিশ পোজ দিয়ে ডিম মারার ব্যবস্থা করে দিচ্ছে', নির্মলের বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে কুণাল
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget