এক্সপ্লোর

SC East Bengal Update: হাবাসের পর কি সরানো হচ্ছে এসসি ইস্টবেঙ্গল কোচ দিয়াজকেও?

ISL 2021-22: ভারতীয় ফুটবল মহলে জোর জল্পনা, এবার চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলও (SC East Bengal) এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) পথে হেঁটে সরিয়ে দিতে পারে ম্যানুয়েল মানোলো দিয়াজকে।

কলকাতা: আন্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) পর এবার কি ফের চাকরি হারাতে চলেছেন ময়দানের আর এক প্রধানের কোচ?

এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) শনিবারই ঘোষণা করেছে যে, কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আন্তোনিও লোপেজ হাবাসকে। এদিন রাতের দিকে ভারতীয় ফুটবল মহলে জোর জল্পনা, এবার চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলও (SC East Bengal) সেই পথে হেঁটে সরিয়ে দিতে পারে ম্যানুয়েল মানোলো দিয়াজকে (Manolo Díaz)।

চলতি আইএসএল-এ  (ISL 2021) ৭ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সবার নীচে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। এখনও জয়ের মুখ দেখেনি লাল-হলুদ ব্রিগেড। আর তাই মরসুমের মাঝপথে মানোলো দিয়াজের চাকরি যাওয়া নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। শোনা যাচ্ছে, শনিবার তাঁর সঙ্গে বিনিয়োগকারী সংস্থার কর্তারা একদফা আলোচনা করেছেন। মঙ্গলবার হায়দরবাদ এফসি-র বিরুদ্ধে নামবে মানোলো দিয়াজের দল। সূত্রের খবর, সোমবার কোচের সঙ্গে কর্তাদের ফের একবার আলোচনা হতে পারে। তারপর কোনও জোরাল ইঙ্গিত পাওয়া গেলেও যেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

শনিবার এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন হাবাস। চলতি আইএসএলে ক্রমাগত ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন দলের স্প্যানিশ কোচ। ডার্বিতে (derby) জয়ের পর থেকে টানা ৪ ম্যাচ জয় পায়নি এটিকে মোহনবাগান (atk mohun bagan) শিবির। তার জন্যই এবার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন সবুজ মেরুন দলের কোচ। ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, বর্তমানে দলের সহকারী কোচ ম্যানুয়েল ক্যাসকালানা অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন। সূত্রের খবর, হাবাস পদত্যাগপত্র পাঠিয়েছেন এটিকে মোহনবাগান কর্তাদের কাছে। সেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে ক্লাবের তরফে। আইএসএলে পরপর চার ম্যাচে জয় অধরা মোহনবাগানের। লিগ টেবলে এই মুহূর্তে ৬ নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান।

চলতি আইএসএলে প্রথম দুই ম্যাচে জিতেছিল এটিকে মোহনবাগান । এরপরেই জোড়া হার আর তারপর জোড়া ড্র । বৃহস্পতিবার বাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে আবারও পয়েন্ট ভাগাভাগি করতে হয় এটিকে মোহনবাগানকে । বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) বিরুদ্ধে এগিয়ে গিয়েও ৩-৩ ড্র করল এটিকে মোহনবাগান।  বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) বিরুদ্ধে এই ম্যাচ ছিল রয় কৃষ্ণর আইএএলে পঞ্চাশতম ম্যাচ। তবে ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে পারলেন না রয় কৃষ্ণ। গোল করেও দলকে জেতাতে পারলেন না তিনি। বৃহস্পতিবার ম্যাচের প্রথমার্ধেই হয় ৪ গোল। ম্যাচের ১৩ মিনিটে শুভাশিস বসুর গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। বউমাসের কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন শুভাশিস । কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৮ মিনিটে ম্যাচে সমতায় ফেরে বেঙ্গালুরু। পেনাল্টি থেকে গোল করেন ক্লেটন সিলভা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget