এক্সপ্লোর

East Bengal New Coach: ইস্টবেঙ্গলের নতুন কোচ আইএসএল জয়ী কার্লেস কুয়াদ্রাত

East Bengal Coach: বেঙ্গালুরুর এফসি-র প্রাক্তন কোচের সঙ্গে দু বছরের চুক্তি সারতে চলেছে ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু ঘোষণা না হলেও তিনিই যে কোচ হচ্ছেন তা মোটামুটি নিশ্চিত।

কলকাতা: ইস্টবেঙ্গলের (Emami East Bengal) নতুন কোচ নির্বাচিত হলেন কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। বেঙ্গালুরুর এফসি-র (Bengaluru FC) প্রাক্তন কোচের সঙ্গে দু বছরের চুক্তি সারল ইস্টবেঙ্গল। কনস্ট্যান্টাইনের জায়গায় যে এই স্প্যানিশকেই আনা হবে, তা মোটামুটি নিশ্চত হয়ে গিয়েছিল। এবার দল গঠনের জন্য ঝাঁপাবে ইস্টবেঙ্গল। ২০১৮ -২০২১ সাল পর্যন্ত বেঙ্গালুরু এফসি-র কোচিং করিয়েছেন ৫৪ বছর বয়সি কার্লেস। আগামী দু মরসুমে জন্য স্প্যানিশ কোচের উপরই আস্থা রাখতে চলেছে ইস্টবেঙ্গল। আইএস চ্যাম্পিয়ন কুয়াদ্রাত ২০১৮ সালে সুনীলদের কোচ হয়েই দলকে খেতাব এনে দিয়েছিলেন। সেই মরসুমে টানা ১১ ম্যাচ অপরাজিত ছিল বেঙ্গালুরু এফসি। খেলােয়াড় জীবনে বার্সেলোনার লা মাসিয়ায় ফুটবলের হাতেখড়ি হয় কুয়াদ্রাতের। বার্সেলোনা 'বি' ও 'সি' দলের হয়ে খেলেছেন। 

২০১৬ সালে সুনীলদের দলের সহকারি কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন কুয়াদ্রাত আইএসএলে। এরপর বিএফসি ফেডারেশন কাপ জেতে। প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এএফসি কাপের ফাইনালে পৌঁছেছিল বেঙ্গালুরু। ২০১৮ সালে কোচ হওয়ার পরই দলকে আইএসএল চ্যাম্পিয়ন করেন তিনি। আইএসএলের ইতিহাসে একমাত্র দল হিসেবে লিগ টেবিলে শীর্ষে  পৌঁছনো ও চ্যাম্পিয়ন হওয়া দল হয় বেঙ্গালুরু। সুনীলরা কুয়াদ্রাতের অধীনেই এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে পোর্তো এফসির বিরুদ্ধে ৯-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেন ২০২০ সালে। এফসি বার্সেলােনা যুব দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার ছিলেন ১৯৭৮-৮৮ সময়কালে। 

নতুন দায়িত্ব পেয়ে কুয়াদ্রাত জানিয়েছেন, ''আগামী ২ বছরের জন্য ইমামি ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব পেয়ে নিজেকে গর্বিত অনুভব করছি। এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে। ঐতিহ্য রয়েছে। প্রচুর ট্রফি জিতেছে এই ক্লাব। তাঁরা আমাকে সেই ঐতিহ্য বয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। কোচ হিসেবেও ভারতে ফিরতে পেরে ভাল লাগছে। আমার অনেক স্মৃতি জড়িয়ে এই দেশের সঙ্গে। নতুন ক্লাবের বিরাট ফ্যানবেসকে খুশি করা ও ট্রফি এনে দেওয়া আমার লক্ষ্য থাকবে।''

এদিকে, আজই সরকারিভাবে ছেঁটে ফেলা হল স্টিফেন কনস্ট্যান্টাইনকে। তিনি বলেন, ''ইস্টবেঙ্গল ক্লাবের তরফে একটি বিবৃতিতে কনস্ট্যান্টাইনকে ধন্যবাদ জানিয়ে লেখা হয়, 'আমরা গত মরসুমে কোচ হিসাবে দলের দায়িত্ব সামলানোর জন্য স্টিফেন কনস্ট্যান্টাইনকে ধন্যবাদ জানাতে চাই। আমরা একসঙ্গে বেশ কিছু ভাল মুহূর্ত কাটিয়েছি এবং লাল-হলুদ পরিবারের তরফে ওঁর ভবিষ্যতের জন্য অনের শুভকামনা রইল।''

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget