এক্সপ্লোর

ISL: আগামীকাল থেকে শুরু আইএসএল, কোন ভাষায়, কোন চ্যানেলে দেখবেন সরাসরি সম্প্রচার?

ISL 2023: বৃহস্পতিবার রাত আটটায় কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স এফসি ও বেঙ্গালুরু এফসি-র মধ্যে ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের দশম মরশুম।

কলকাতা: আগামীকাল থেকে শুরু হতে চলেছে এই মরসুমের আইএসএল। কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে আগামীকাল। এবারের আইএসএলের বিস্তৃত টিভি সম্প্রচার হতে চলেছে আটটি বিভিন্ন টিভি চ্যানেলে। এ ছাড়া জিও সিনেমা অ্যাপে সব ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন একেবারে নিখরচায়। সারা দেশের ফুটবলপ্রেমীরা ইংলিশ, হিন্দি, বাংলা ও মালয়ালাম ভাষায় ম্যাচগুলির ধারাভাষ্য শুনতে পাবেন। কোন চ্যানেলে কোন ভাষায় ধারাভাষ্য শোনা যাবে, নীচে তা দেখে নিন-

স্পোর্টস ১৮ খেল: হিন্দি

স্পোর্টস ১৮ ১ এসডি ও এইচডি: ইংরেজি

ভিএইচ ১ এসডি ও এইচডি: ইংরেজি

সূর্য মুভিজ- মালয়ালাম

ডিডি বাংলা ও কালার্স বাংলা সিনেমা- বাংলায় সম্প্রচার

এ ছাড়াও এফএসডিএল ও ওয়ানফুটবল (OneFootball) চুক্তিবদ্ধ হওয়ায় তাদের মাধ্যমে আইএসএলের সব ম্যাচের লাইভ স্ট্রিমিং ও হাইলাইটস দেখা যাবে ১৯০টি দেশে।

অনলাইনে সব খেলা দেখা যাবে জিও সিনেমায়

বৃহস্পতিবার রাত আটটায় কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স এফসি ও বেঙ্গালুরু এফসি-র মধ্যে ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের দশম মরশুম। যে দিন গুলোতে দুটি করে ম্যাচ থাকবে, সে দিন প্রথম ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে।

এদিকে, আসন্ন আইএসএলে মাঠে নামতে পারবেন না আশিক কুরুনিয়ান। হাঁটুর চোটে ছিটকে গেলেন এই তরুণ ফুটবলার। মোহনবাগান সুপারজায়ান্টসের জার্সিতে আইএসএলে খেলতে দেখা যাবে না আশিককে। ভারতীয় দলের হয়ে তাইল্যান্ডে কিংস কাপ খেলতে গিয়ে ইরাকের বিরুদ্ধে ম্যাচে হাঁটুর লিগামেন্টে চোট পান সবুজ-মেরুন তারকা। সূত্রের খবর, তাঁর লিগামেন্টের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। গতকাল মোহনবাগানের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় সারা মরসুমে তাঁকে আর পাওয়া যাবে না। সবুজ মেরুন বাহিনীর ডুরান্ড কাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন আশিক। 

কিছুদিন আগেই ইরাকের বিরুদ্ধে খেলতে নেমে হাঁটুতে চোট পান সবুজ মেরুন তারকার আশিক কুরুনিয়ান। পরে লেবানন ম্যাচেও দেখা যায়নি আর। পরে ক্লাবের হাতে তুলে দেওয়া হয় কুরুনিয়ান। তাই কেরালার এই তারকার ইনজুরির ফলে এবারের আইএসএলের পাশাপাশি এএফসি কাপের ক্ষেত্রে ও যে বড়সড় প্রভাব আসতে চলেছে দলের মধ্যে তা আন্দাজ করাই যায়। কিন্তু প্রশ্ন হল তার বদলে কাকে রাখবেন স্কোয়াডে? এক্ষেত্রে লিস্টন কোলাসোর নাম একাধিকবার উঠে তার একার উপরেই ভরসা রাখতে রাজি নন ফেরেন্দো। আসন্ন আইএসএলে নজরে আসতে পারেন মোহনবাগানের যে যে ফুটবলাররা

সেরা শিরোনাম

NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
NZ vs IND Live: পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget