এক্সপ্লোর

ISL 2024: কাউকোর উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ, মনে করেন বাগান কোচ হাবাস

ISL 2024: ২০২২-এর নভেম্বরে এফসি গোয়ার বিরুদ্ধে তাঁর হাঁটুতে চোট লাগে, যার জেরে হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়। এ জন্যই তাঁকে দেশে ফেরত পাঠায় ক্লাব কর্তৃপক্ষ।

কলকাতা: দুঃসময় কাটিয়ে দল জয়ে ফেরায় খুশি মোহনবাগান এসজি কোচ আন্তোনিও লোপেজ হাবাস। চার ম্যাচে জয়হীন থাকার পরে অবশেষে সাফল্যের মুখ দেখল মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার তারা ঘরের মাঠে লিগ টেবলে সবার নীচে থাকা হায়দরাবাদ এফসি-কে ২-০-য় হারিয়ে উঠে আসে চার নম্বরে। অনিরুদ্ধ থাপা ও জেসন কামিংসের গোলে জেতে গতবারের কাপ চ্যাম্পিয়নরা।

স্প্যানিশ কোচ হাবাস মনে করেন, এই ম্যাচে তিন পয়েন্ট খুবই প্রয়োজন ছিল। ম্যাচের পর তিনি সাংবাদিকদের বলেন, “অনেক দিন পর তিন পয়েন্ট পেলাম আমরা। এটা খুব দরকার ছিল। অনেক সুযোগ পেয়েছিলাম আমরা। যেগুলো কাজে লাগাতে পারলে আরও গোল হত। তবে দলের পারফরম্যান্সে ও মানসিকতায় আমি খুশি। তবে শেষ দিকে বক্সের মধ্যে খেলায় খুব একটা খুশি হতে পারিনি”।

সহাল আব্দুল সামাদের জায়গায় এ দিন ম্যাচের ৬১ মিনিটের মাথায় মাঠে নামেন ফিনল্যান্ডের ইউরো কাপার জনি কাউকো। ২০২২-এর নভেম্বরে এফসি গোয়ার বিরুদ্ধে তাঁর হাঁটুতে চোট লাগে, যার জেরে হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়। এ জন্যই তাঁকে দেশে ফেরত পাঠায় ক্লাব কর্তৃপক্ষ। শনিবার প্রায় ১৫ মাস পরে তাঁকে ফের সবুজ-মেরুন জার্সি গায়ে মাঠে নামতে দেখে সমর্থকেরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

কাউকোর মাঠে ফেরা নিয়ে হাবাস এ দিন বলেন, “জনি কাউকোর উপস্থিতি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পরের ম্যাচগুলোতে ওকে আমাদের লাগবে। ভেবেছিলাম ওকে ৩০ মিনিট খেলাব। ও তার বেশিই খেলল, প্রায় ৩৫ মিনিট। ওর ব্যাপারে বেশি তাড়াহুড়ো করা যাবে না। কারণ, প্রায় এক বছর পর ও মাঠে নামছে। তবে ও পুরো ফিট এবং ওর ওপর আমার যথেষ্ট ভরসা আছে”।

এই ম্যাচে মোহনবাগানের যুব অ্যাকাডেমি থেকে উঠে আসা তিন খেলোয়াড়কেও মাঠে নামান হাবাস। দীপ্পেন্দু বিশ্বাস, অভিষেক সূর্যবংশী ও অমনদীপ ভান। তাঁদের প্রশংসা করে স্প্যানিশ কোচ বলেন, “অ্যাকাডেমি থেকে আসা জুনিয়র ফুটবলাররাও খুবই ভাল খেলেছে। ওদের ভবিষ্যৎ উজ্জ্বল। এ বার আমাদের এফসি গোয়ার বিরুদ্ধে পরের ম্যাচের প্রস্তুতি নিতে হবে। দ্রুত খেলোয়াড়দের ফের চাঙ্গা করে তুলে প্রস্তুতি নিতে হবে”।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget