এক্সপ্লোর

ATK Mohun Bagan in ISL: ওড়িশাকে হারালেই লিগ টেবলের শীর্ষে এটিকে মোহনবাগান

ATK Mohun Bagan: কোচ বদলের পর ফের ছন্দে এটিকে মোহনবাগান। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবলে চার নম্বরে রয় কৃষ্ণরা। শনিবার ওড়িশাকে হারাতে পারলেই তাঁরা শীর্ষে চলে যাবেন।

ফতোরদা: গত মরসুমে দুর্দান্ত খেলেও, মুম্বই সিটি এফসি-র বাধা টপকাতে না পেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল এটিকে মোহনবাগানকে। এবারের মরসুমের শুরুটা গতবারের মতো হয়নি। মাঝপথেই বিদায় নিয়েছেন আইএসএল-এর ইতিহাসে সফলতম কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস। তাঁর বদলে সবুজ-মেরুনের দায়িত্ব নিয়েছেন হুয়ান ফেরান্দো। তিনি আসার পর একটি ম্যাচেও হারেননি রয় কৃষ্ণ, হুগো বুমোসরা। বরং দল ছন্দে ফিরেছে। শনিবার সবুজ-মেরুনের সামনে ওড়িশা এফসি। এই ম্যাচ জিতলেই লিগ টেবলে এক নম্বরে উঠে আসবে এটিকে মোহনবাগান। সেটাই লিস্টন কোলাসো, ডেভিড উইলিয়ামসদের কাছে সবচেয়ে বড় তাগিদ।

গত ম্যাচে ১২ সেকেন্ডই গোল করে ইতিহাস গড়েন ডেভিড উইলিয়ামস। এই গোলটাই আইএসএল-এর ইতিহাসে দ্রুততম। কিন্তু সেই ম্যাচে ভাল খেলেও, শেষমুহূর্তে গোল হজম করায় ২-২ ড্র করেই মাঠ ছাড়তে হয় সবুজ-মেরুন জার্সিধারীদের। সেই ভুল আর করতে নারাজ প্রীতম কোটাল, তিরিরা।

সবুজ-মেরুন কোচের চিন্তা দলের গোল হজম করা। ৯ ম্যাচে ১৮ গোল হজম করেছে সবুজ-মেরুন রক্ষণ। মাত্র একটি ম্যাচেই গোল খাননি অমরিন্দর সিংহ। সেটা ছিল এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাচ। তারপর থেকে রোজই গোল হজম করতে হচ্ছে এটিকে মোহনবাগানকে। দলের রক্ষণকে আরও শক্তিশালী করে তোলাই ফেরান্দোর লক্ষ্য।

ওড়িশার বিরুদ্ধে এটিকে মোহনবাগান পাচ্ছে না হুগো বুমোসকে। কারণ, তিনি চারটি হলুদ কার্ড দেখে ফেলেছেন। ফলে তাঁকে ছাড়াই দল সাজাতে হবে। হুগো বুমোস না থাকায় আক্রমণে রয় কৃষ্ণ ও ডেভিড উইলিয়ামসকে রেখে প্রথম একাদশ সাজাতে পারেন ফেরান্দো। লিস্টন কোলাসো, মনবীর সিংহরা দলের বড় ভরসা। তাঁরা নিয়মিত দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন। এটা স্বস্তিতে রাখছে সবুজ-মেরুন কোচকে। আক্রমণ ও মাঝমাঠ নিয়ে তাঁর বিশেষ চিন্তা নেই। কিছুটা চিন্তা রক্ষণ নিয়ে। গোলকিপার অমরিন্দরও খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারছেন না। এটা সবুজ-মেরুন কোচের অস্বস্তির জায়গা।

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget