এক্সপ্লোর

East Bengal in ISL: রিয়াল মাদ্রিদের কোচকে দিয়াজের সহকারী হিসাবে নিয়োগ করল ইস্টবেঙ্গল

সহকারী কোচের পদেও বড় নাম নিয়ে এল ইস্টবেঙ্গল। প্রধান কোচ মানোলো দিয়াজের সহকারী হিসাবে লাল হলুদ শিবিরে যোগ দিলেন অ্যাঙ্খেল পুয়েবলা গার্সিয়া।

কলকাতা: কার্যত সকলের শেষে দলগঠনে নেমেও মোটামুটিভাবে ঘর গুছিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। বিদেশি ফুটবলারদের ঝড়ের গতিতে সই করিয়েছে। বিদেশি কোচও ঘোষণা করা হয়েছে। সহকারী কোচের পদেও বড় নাম নিয়ে এল ইস্টবেঙ্গল। প্রধান কোচ মানোলো দিয়াজের সহকারী হিসাবে লাল হলুদ শিবিরে যোগ দিলেন অ্যাঙ্খেল পুয়েবলা গার্সিয়া। মানোলোর মতোই যিনি রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ। শুক্রবার সহকারী কোচ ঘোষণার সঙ্গেই ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হল যে, দলের স্ট্রেংথ ও ফিটনেসের বিষয়েও সামলাবেন তিনি।

এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) প্রধান কোচ ম্যানুয়েল 'মানোলো' দিয়াজ (Manuel ‘Manolo’ Diaz) দীর্ঘদিন রিয়ালের যুব দলের দায়িত্ব সামলেছেন। এবার দিয়াজের সহকারি করে ইস্টবেঙ্গল নিয়ে আসল অ্যাঙ্খেল পুয়েবলা গার্সিয়াকে (Ángel Puebla Garcia)। গার্সিয়ারও রিয়াল মাদ্রিদে ছিলেন।

সহকারী কোচ হিসেবে গার্সিয়ার রেকর্ড বেশ ঈর্ষণীয়। দিয়াজ ১৯৯৩-৯৪ সালে রিয়াল মাদ্রিদে কাজ করেছেন ভিসেন্তে দেল বস্কির সঙ্গে। রিয়াল ভালাদোলিদে রাফা বেনিতেজের সঙ্গে ছিলেন ১৯৯৪-৯৬ সালে। দেল বস্কি ও বেনিতেজের সহকারী হওয়ার পাশাপাশি ফুটবল কন্ডিশনিং কোচ হিসাবেও দায়িত্ব সামলেছেন। উয়েফা প্রো লাইসেন্সধারী গার্সিয়ার আবার স্পোর্টস সায়েন্স, ফিটনেস ও কন্ডিশনিং নিয়ে একাধিক ডিগ্রি রয়েছে। দাভিদ হিয়া ও দাভিদ সিলভাদের মতো ফুটবলারদের সঙ্গেও কাজ করেছেন।

আইএসএলের আগে ইস্টবেঙ্গলে যোগ দিয়ে গার্সিয়া বলছেন, "আমি ইস্টবেঙ্গলের মতো এত বড় ক্লাবের অংশ হতে পেরে খুশি। বিশ্বের সেরা ফুটবল কোচ ও ফুটবল ক্লাবে কাজ করেছি। আমি জানি কীভাবে জয়ের মানসিকতা বার করে নিতে হয়। আমি এখানে সেটা করারই চেষ্টা করব। আমি চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। মাঠে নামার জন্য তর সইছে না।"

গার্সিয়া রিয়াল ভালাদোলিদের অ্যাকাডেমি ও কিমবার্লে কলেজ ফুটবল অ্যাকাডেমির হয়ে চারটি মহাদেশে কাজ করেছেন। তিনি আর্জেন্তিনার নিউওয়েল'স ওল্ড বয়েজ ক্লাবের দায়িত্বে ছিলেন। গার্সিয়া যোগ দিলেও রেনেডি সিংহও দিয়াজের সহকারী হিসাবে থাকছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস

ভিডিও

Paper Leak News | 'নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দেওয়া উচিত নিট প্রশ্নফাঁসে বিল আনার জন্য', সংসদে আক্রমণ পিএমও-র প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের
NEET-Delhi Protest News | ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছে, আপনারা পেলেট গান ব্যবহার করছেন। পেলেট গান ব্যবহারের অনুমতি কে দিল?
NEET Protest News | সরকারি রেকর্ডেই ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার | ABP ANANDA LIVE
Japan Earthquake News | ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ১
NEET Protest News | নিট আন্দোলনকারীদের ওপর ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget