এক্সপ্লোর

ISL Prize Money: নতুন মরশুম শুরুর আগেই বাড়ল আইএসএলের পুরস্কার মূল্য

ISL Prize Money: লিগশিল্ড জয়ীদের পুরস্কার মূল্য বাড়ছে, শুক্রবার ক্লাবগুলির জন্য এই খুশির খবর ঘোষণা করল ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড বা এফএসডিএল।

নয়াদিল্লি: আইএসএলের নতুন মরশুম শুরু হবে কিছুদিন পরেই। তার আগেই পুরস্কারমূল্যে বড়সড় রদবদল। লিগশিল্ড জয়ীদের পুরস্কার মূল্য বাড়ছে, শুক্রবার ক্লাবগুলির জন্য এই খুশির খবর ঘোষণা করল ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড বা এফএসডিএল। শুক্রবার একলাফে তিন কোটি টাকা বাড়ানো হচ্ছে লিগ শিল্ডজয়ীদের আর্থিক পুরস্কারের অঙ্ক। 

এতদিন পর্যন্ত লিগ শিল্ড খেতাব হিসেবে ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হত। ২০১৯-২০ মরশুম থেকে যা চালু করেছে এফএসডিএল। সঙ্গে দেওয়া হত শিল্ড। তবে এবার সেই আর্থিক পুরস্কারের অঙ্কেই বৃদ্ধি। এই মরশুম থেকে লিগ তালিকায় এক নম্বরে থাকা দল পাবে সাড়ে তিন কোটি টাকা। এছাড়াও লিগ টেবলের শীর্ষস্থানীয় দল শুধু লিগ শিল্ড ও আর্থিক পুরস্কারই পায় না। এশিয়ার সর্ববৃহৎ ক্লাব প্রতিযোগিতা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগও পায়।

চলতি মরসুম থেকে আইএসএলে চ্যাম্পিয়ন দল পাবে ৬ কোটি টাকা। তবে আগে তাঁদের দেওয়া হত ৮ কোটি টাকা। রানার্সরা পেত ৪ কোটি টাকা। সেখানে এখন পাবে ৩ কোটি টাকা। তবে বাকি ২ সেমিফাইনালিস্ট দেড় কোটি টাকা করেই পাবে। 

করোনা আবহে গতবার গোয়ায় হয়েছিল টুর্নামেন্ট। এবারও টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে গোয়াতেই। এবারও তিনটে স্টেডিয়ামে হবে আইএসএলের ম্যাচগুলো। ১৯ নভেম্বর থেকে শুরু হতে চলা টুর্নামেন্ট ৯ জানুয়ারি পর্যন্ত চলবে। মোট ১১৫ টি ম্যাচ খেলা হবে এই সময়কালের মধ্যে। প্রতিবারের মত এবারও খেলাগুলো শুরু হবে সন্ধে সাড়ে সাতটা থেকে। তবে প্রতি শনিবার, যে দিন দু’টি ম্যাচ খেলা হবে, সে দিন রাত সাড়ে ন’টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচ। এবারের আইএসএলে প্রথম ম্য়াচেই খেলতে নামছে এটিকে মোহনবাগান। তাঁদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। এসসি ইস্টবেঙ্গল তাদের অভিযান শুরু করবে আগামী ২১ নভেম্বর। জামশেদপুর এফসির বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করছে এসসি ইস্টবেঙ্গল। গত বারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি তাদের প্রতিপক্ষ এফসি গোয়ার বিরুদ্ধে হিরো আইএসএল ২০২১-২২ অভিযান শুরু করবে ২২ নভেম্বর। 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL: লড়াকু ধনঞ্জয়কে ফেরালেন জাডেজা, আউট ডিকওয়ালাও, গলে প্রথম সেশনশেষে জয়ের আরও কাছে ভারত
IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget