এক্সপ্লোর

ATK Mohun Bagan: তিন মরসুম পর এটিকে মোহনবাগানকে বিদায় জানালেন তিরি

ISL2023: ২০১৫-য় প্রথম ভারতে আসেন তিরি। এটিকে এফসি-তে সই করে হিরো আইএসএলের গ্রহে প্রবেশ করেন তিনি। ২০১৬-য় চ্যাম্পিয়ন এটিকে দলের সদস্য ছিলেন তিনি।

কলকাতা: এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan) বিদায় জানালেন স্প্যানিশ ডিফেন্ডার হোসে লুই এসপিনোসা অরোয়ো ওরফে তিরি (Tiri)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনি জানিয়ে দিলেন তাঁর সিদ্ধান্তের কথা। গত তিন বছর এটিকেমোহনবাগানের সঙ্গে ছিলেন তিনি। এ বার হয়তো অন্য ক্লাবের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে তাঁকে।

সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে তিরি ট্যুইটারে জানিয়ে দিয়েছেন, ''তিন বছরের সম্পর্কের জন্য এটিকে মোহনবাগানকে ধন্যবাদ। সমর্থকদের ভালবাসার জন্য তাদের ধন্যবাদ। অন্যভাবেও বিদায় জানাতে পারতাম। কিন্তু খুব দ্রুত সব কিছু হয়ে গেল। কিন্তু নতুন সুযোগ পেলে জীবনে এ রকম অনেক সিদ্ধান্ত নিতেই হয়। সবাইকে খুব মিস করব।''

২০১৫-য় প্রথম ভারতে আসেন তিরি। এটিকে এফসি-তে সই করে হিরো আইএসএলের গ্রহে প্রবেশ করেন তিনি। ২০১৬-য় চ্যাম্পিয়ন এটিকে দলের সদস্য ছিলেন তিনি। ২০১৭-য় জামশেদপুর এফসি-তে যোগ দেন। ২০২০-তে জামশেদপুর ছেড়ে এটিকে মোহনবাগানে যোগ দেন তিনি। এই পাঁচ বছরে হিরো আইএসএলে মোট ১১০টি ম্যাচ খেলেছেন তিরি। এর মধ্যে তিনটি গোল করেছেন ও দুটিতে অ্যাসিস্ট করেছেন। তিনটি গোলই করেন জামশেদপুর এফসি-র হয়ে খেলার সময়, যে ক্লাবের হয়ে তিনি ৪৮টি ম্যাচ খেলেছেন। এটিকে-র হয়ে ২৪টি ও এটিকে মোহনবাগানের হয়ে ৩৮টি ম্যাচ খেলেন।

২০২১-২২ মরশুমে তিনি এটিকে মোহনবাগানের জার্সি গায়ে ১৭টি ম্যাচ খেলেন। কিন্তু মরসুমে শেষ দিকে এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে গোকুলাম কেরালা এফসি-র লুকা মাজেনকে আটকাতে গিয়ে গুরুতর চোট পেয়ে মাঠের বাইরে চলে যান সবুজ মেরুন শিবিরের স্প্যানিশ ডিফেন্ডার। প্রথমার্ধের শেষ দিকে তিরি চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পরেই সবুজ-মেরুন রক্ষণে যে ফাটল তৈরি হয়, সেই ফাটলকে কাজে লাগিয়েই একের পর এক গোল দেয় গোকুলম কেরালা এফসি এবং ৪-২-এ ম্যাচটি জিতে নেয়।

এই চোটই তাঁকে পরের হিরো আইএসএল মরশুমে আর একটিও ম্যাচ খেলতে দেয়নি। প্রায় ১১ মাস পরে গত ১০ এপ্রিল হিরো সুপার কাপে দুটি ম্যাচ খেলেন তিনি। যে গোকুলামের বিরুদ্ধে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন, সেই গোকুলামের বিরুদ্ধেই মাঠে ফেরেন তিনি এবং ২৬ মিনিট মাঠে ছিলেন। পরে এফসি গোয়ার বিরুদ্ধেও ৪৫ মিনিট মাঠে ছিলেন। মাঠে ফেরার পর এ বার ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেন।

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget