এক্সপ্লোর

দলগত পারফরম্যান্সের ফলেই জয়, বলছেন নেতা কোহলি

অ্যান্টিগা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে বিশাল জয়কে দলগত পারফরম্যান্সের ফল বলে বর্ণনা করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। একই সঙ্গে প্রায় দেড় বছর পরে চোট সারিয়ে ফেরা পেসার মহম্মদ শামির বিশেষ প্রশংসা করেছেন কোহলি।   ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স করে ভারতকে জয় এনে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ইনিংস ও ৯২ রানে এই জয় এশিয়ার বাইরে ভারতের বৃহত্তম জয়।   কোহলি বলেছেন, তিনি জানতেন না, এটাই এশিয়ার বাইরে সবচেয়ে বড় ব্যবধানে জয়। এই জয় পেয়ে তাঁর ভাল লাগছে। জয় দিয়ে সিরিজ শুরু করা সবসময় ভাল। প্রস্তুতির জন্য তাঁদের হাতে তিন সপ্তাহ ছিল। অনুশীলন খুব ভাল হয়েছিল। সম্পূর্ণ দলগত পারফরম্যান্সের ফলেই জয় এসেছে।   ভারতের অধিনায়কের মতে, জয় পাওয়ার জন্য দ্রুত রান তোলা জরুরি। কারণ, বিপক্ষকে দু বার আউট করার জন্য পর্যাপ্ত সময় দরকার। ভারতের ইনিংসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা ভাল বল করছিলেন। এই সময় শিখর ধবন ভাল ব্যাট করছিলেন। তারপর অশ্বিন অসাধারণ ইনিংস খেলেন। পাঁচ জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিয়ে খেলেও অশ্বিনের জন্যই সাত নম্বর পর্যন্ত ভারতের ব্যাটিং লাইন আপে ব্যাটসম্যান ছিলেন। দলগত ব্যাটিং পারফরম্যান্সের ফলেই তাঁরা বড় রান তুলতে পেরেছেন।   ব্যাটসম্যানদের মতোই বোলারদেরও প্রশংসা করেছেন কোহলি। তিনি বলেছেন, প্রাথমিকভাবে ভারত তিন স্পিনার নিয়ে এই টেস্টে খেলার কথা ভেবেছিল। কিন্তু পিচে ঘাস দেখে প্রথম একাদশে তিন পেসারকে রাখা হয়। অশ্বিন ব্যাটিং-বোলিং দুটোই ভাল করায় ভারতের সুবিধা হয়েছে। ইশান্ত দারুণ বল করেছেন। শামি চোট সারিয়ে ফিরে নিজেকে প্রমাণ করেছেন। উমেশ যাদবও ধারাবাহিকভাবে ভাল বল করেছেন। সব ম্যাচ জেতাই ভারতের লক্ষ্য। তাঁরা সব ম্যাচ জেতার বিষয়ে আত্মবিশ্বাসী।  

সেরা শিরোনাম

Ravindra Jadeja: আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
Ranji Trophy: শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
Spain Football Team: জিতেছেন বিশ্বকাপ, ইউরো, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিনেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ
জিতেছেন বিশ্বকাপ, ইউরো, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিনেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ
Narendra Modi Stadium: ভারত-অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ ম্যাচ চলাকালীনই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমাতঙ্ক
ভারত-অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ ম্যাচ চলাকালীনই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমাতঙ্ক

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget