এক্সপ্লোর

২০১২ সালের কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজে ধোনির দল গঠন ঠিক ছিল না, দাবি গম্ভীরের

নয়াদিল্লি: খেলার সময় যেভাবে প্রকাশ্যে বিভিন্ন বিতর্কিত বিষয়ে মতপ্রকাশ করেছেন, অবসর নেওয়ার পরেও সেটাই করছেন গৌতম গম্ভীর। একটি সাক্ষাৎকারে সদ্য প্রাক্তন বাঁ হাতি ব্যাটসম্যান বলেছেন, ২০১২ সালে অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজে ভারতের তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির দল গঠন ঠিক ছিল না। ২০১২ সালে সেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে ব্যর্থ হয় ভারতীয় দল। শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এতদিন পরে সেই সিরিজ প্রসঙ্গে গম্ভীর বলেছেন, ‘২০১২ সালে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজের সময় ধোনি ঘোষণা করে, ২০১৫ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে আমার, সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সহবাগের মধ্যে তিনজনকেই একসঙ্গে খেলাতে পারবে না। এ কথা শুনে যে কোনও ক্রিকেটারই আঘাত পাবে। আমিও আঘাত পেয়েছিলাম। আমি ২০১২ সালে কাউকে বলতে শুনিনি যে তাকে ২০১৫ বিশ্বকাপের দলে রাখা হবে না। আমার সবসময় মনে হত, কেউ যদি রান করে যায়, তাহলে বয়স একটি সংখ্যামাত্র। কারও যদি রান করার দক্ষতা থাকে এবং সে মাঠে দলের বোঝা না হয়ে দাঁড়ায়, তাহলে সে যতদিন খুশি খেলে যেতে পারে। কিন্তু অস্ট্রেলিয়ায় বলা হয়, আমরা তিনজন একসঙ্গে খেলতে পারব না। যদিও শেষপর্যন্ত আমাদের তিনজনকে একসঙ্গেই খেলানো হয়। যদি কোনও সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেটাতেই স্থির থাকা উচিত। কোনও সিদ্ধান্ত নিয়ে সেটা বদল করা উচিত নয়।’ সেই সিরিজের বিষয়ে গম্ভীর আরও বলেছেন, ‘আমরা যখন জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছিলাম, তখন মনে আছে হোবার্টে বীরু ও সচিন ওপেন করে আর তিন নম্বরে ব্যাট করি। বিরাট (কোহলি) চার নম্বরে ব্যাট করতে নামে। আমাদের ৩৭ ওভারে রান তাড়া করতে হয়। ভারত সেই ম্যাচ জেতে। সেই সিরিজের শুরুতে আমরা তিনজন একসঙ্গে খেলিনি। রোটেশন মেনে দল গড়া হয়। জয়ের জন্য দল যখন মরিয়া ছিল, তখন এম এস আমাদের তিনজনকেই খেলাতে বাধ্য হয়। প্রথমে ও ঠিক করেছিল আমাদের তিনজনকে একসঙ্গে খেলাবে না। পরে ঠিক করল আমাদের তিনজনকেই খেলাবে। তাহলে হয় ওর প্রথম সিদ্ধান্ত ভুল ছিল, না হলে দ্বিতীয়টা। ও অধিনায়ক হিসেবে যে সিদ্ধান্ত নিয়েছিল, তাতে আমরা তিনজনই আঘাত পেয়েছিলাম।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget