এক্সপ্লোর

হার্দিককে ৪ নম্বরে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেন শাস্ত্রী, জানালেন বিরাট

ইনদওর: রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে বড় রান তাড়া করার সময় হার্দিক পাণ্ড্যকে চার নম্বরে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধান কোচ রবি শাস্ত্রী। এমনই জানালেন অধিনায়ক বিরাট কোহলি। ৭২ বলে ৭৮ রানের ঝকঝকে ইনিংস খেলে ভারতকে ম্যাচ ও সিরিজ জিততে সাহায্য করার জন্য হার্দিকেরও প্রশংসা করেছেন বিরাট। তাঁর মতে, এই বিস্ফোরক অলরাউন্ডার দলের জন্য বড় সম্পদ। গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৯৩ রান করে অস্ট্রেলিয়া। ভারত ৫ উইকেট হারিয়ে সহজেই সেই রান টপকে যায়। হার্দিকই দলের পক্ষে সর্বোচ্চ রান করেন। তাঁর এই ইনিংস সম্পর্কে বিরাট বলেছেন, ‘এই ম্যাচ জিতে আমি সত্যিই তৃপ্ত। পাণ্ড্য একজন তারকা। ও ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটেই করতে পারে। আমাদের এরকম একজনকেই দরকার ছিল। আমরা একজন বিস্ফোরক অলরাউন্ডারের অভাব অনুভব করছিলাম। ও ভারতীয় ক্রিকেটের বড় সম্পদ। স্পিনারদের আক্রমণ করার জন্য রবি ভাই পাণ্ড্যকে চার নম্বরে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেন।’ হার্দিক ছাড়াও দুই স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহলেরও প্রশংসা করেছেন বিরাট। তিনি বলেছেন, ‘রিস্ট স্পিনারদের পাশে থাকতে হয়। ওরা সবসময় উইকেট থেকে গ্রিপ পায় না। তবে ওদের সবসময় উইকেট নেওয়ার ক্ষমতা থাকে। স্টিভ স্মিথ বলেছে, প্রথম ৩৫ ওভার ওদের দাপট ছিল। আমরা জানতাম, দু-তিনটি উইকেট পেলেই ওদের লোয়ার মিডল-অর্ডারকে চাপে ফেলে দেওয়া যাবে। এই উইকেটে ৩৩০-৩৪০ রান করা উচিত ছিল। ওরা ৩৫-৪০ রান কম করে। কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো আমাদের দলের বৈশিষ্ট্য। সিরিজ জিতে যাওয়ার পর এবার আমরা বাকি দুটি ম্যাচে দলে কয়েকটি বদল আনতে পারি। তবে মানসকিতা একইরকম থাকবে। পঞ্চম ম্যাচের পরেই আমাদের যাত্রা শেষ হবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kylian Mbappe: পেনাল্টি নষ্ট করার জন্য আর্জেন্তিনার রেফারির ওপর দায় চাপালেন এমবাপে! বিশ্বকাপে তোলপাড়
পেনাল্টি নষ্ট করার জন্য আর্জেন্তিনার রেফারির ওপর দায় চাপালেন এমবাপে! বিশ্বকাপে তোলপাড়
FIFA World Cup 2026: বিশ্বকাপে নিজের বিশতম গোল করলেন এমবাপে, মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠল ফ্রান্স
বিশ্বকাপে নিজের বিশতম গোল করলেন এমবাপে, মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠল ফ্রান্স
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া

ভিডিও

Laketown Incident: শহরে ফের আরেক ভয়াবহ ঘটনা, লেকটাউনে ৬ বছরের শিশুকন্যাকে নির্যাতন
Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE
Chingrighata News: সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget