এক্সপ্লোর

জঙ্গি হামলায় জওয়ানদের মৃত্যু সহ্য করা যায় না, পাকিস্তানকে শিক্ষা দিতে হবে, বলছেন চাহল

নয়াদিল্লি: পুলওয়ামায় জঙ্গি হামলায় ক্ষুব্ধ যুজবেন্দ্র চাহল পাকিস্তানকে শিক্ষা দেওয়ার ডাক দিলেন। সন্ত্রাসবাদ দমন করার জন্য প্রয়োজনে যুদ্ধের পথে হাঁটার পক্ষেও মতপ্রকাশ করেছেন তিনি। তবে বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলা উচিত কি না, সে বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি এই লেগস্পিনার। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চাহল বলেছেন, ‘সন্ত্রাসবাদ চিরতরে খতম করা উচিত। আমরা আর সহ্য করতে পারি না। তিন মাস অন্তর সন্ত্রাসবাদী হামলায় জওয়ানদের প্রাণ হারানোর খবর পাওয়া যায়। যদি যুদ্ধ করারও দরকার হয়, তাহলে মুখোমুখি দাঁড়িয়ে সন্ত্রাসবাদ দমন করতে হবে।’ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ প্রসঙ্গে চাহল বলেছেন, ‘বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিসিআই ও সরকার। একজন বা দু’জন ক্রিকেটার এটা ঠিক করতে পারে না। সন্ত্রাসবাদে মদতদাতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।’ প্রাক্তন ক্রিকেটার তথা উত্তরপ্রদেশের ক্রীড়ামন্ত্রী চেতন চৌহানের আবার দাবি, পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার জন্য আইসিসি-র উপর চাপ সৃষ্টি করা উচিত বিসিসিআই-এর। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমাদের পাকিস্তানের বিরুদ্ধে শুধু একটি ম্যাচ না খেলার সুযোগ নেই। কারণ, ওদের সঙ্গে আমাদের সেমি-ফাইনাল বা ফাইনালে দেখা হতে পারে। সেক্ষেত্রে হয় আমাদের বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো উচিত, না হলে সব ম্যাচ খেলতে হবে। আইসিসি-র গ্লোবাল স্পনসরশিপের ৬০ থেকে ৭০ শতাংশ বাজার ভারতের। তাই পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার জন্য আইসিসি-র উপর চাপ সৃষ্টি করতে পারে বিসিসিআই। পাকিস্তান না খেললেও বিশ্বকাপের টিকিট বিক্রি হবে, কিন্তু ভারতীয় দল না খেললে হবে না। পুলওয়ামার ঘটনার পর মানুষের আবেগকে অস্বীকার করা যাবে না।’

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget