এক্সপ্লোর

Bumrah on Ravi Shastri: 'প্রতিনিয়ত পাশে থেকে শেখানোর জন্য ধন্যবাদ', কোচ শাস্ত্রীকে আবেগঘন বার্তা বুমরার

Jasprit Bumrah to Ravi Shastri: রবি শাস্ত্রী, বোলিং কোচ বি অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরের বিদায়বেলায় সকলকেই বিশেষভাবে ধন্যবাদ জানালেন ভারতীয় দলের ফাস্ট বোলার যশপ্রীত বুমরা।

নয়া দিল্লি: ভারতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব সামলানো রবি শাস্ত্রী, বোলিং কোচ বি অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরের বিদায়বেলায় সকলকেই বিশেষভাবে ধন্যবাদ জানালেন ভারতীয় দলের ফাস্ট বোলার যশপ্রীত বুমরা। বুধবারই টুইটারে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে তিন কোচের সঙ্গে একই ফ্রেমে রয়েছেন বুমরা। আইসিসি টি-২০ বিশ্বকাপ শেষে প্রধান কোচের দায়িত্ব থেকে বিদায় নেবেন শাস্ত্রী। তাঁর আগে বুমরার এই আবেগপূর্ণ পোস্টে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরাও।

টুইটে বুমরা লিখেছেন, "সহযোগিতা, প্রেরণা এবং উৎসাহ দেওয়া, পর্দার আড়ালে থেকে সব সময় সঠিক পথ দেখানো, সঠিক পথে চালনা করা এবং অক্লান্ত পরিশ্রম করে প্রতিনিয়ত শেখানোর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের এই অমূল্য শিক্ষা এবং অবদানের জন্য কৃতজ্ঞ থাকব।  প্রতিনিয়ত এভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল।”

আরও পড়ুন, ICC T20 Rankings: আইসিসি-র টি২০ র‍্যাঙ্কিংয়ে বিরাট পতন, এগোলেন কে এল রাহুল

বুমরার এই পোস্টই ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। টি-২০ বিশ্বকাপে সুপার ১২ পর্ব থেকে ভারতের ছিটকে যাওয়ার পর শাস্ত্রী, অরুণ এবং শ্রীধরের কোচিং নিয়েও গুঞ্জন ওঠে। পরিসংখ্যান জানায় শাস্ত্রীর কোচিংয়ে ভারতীয় দল কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি। তবে তিনটি ফর্ম্যাটেই প্রশংসনীয় পারফর্ম করেছে ভারতীয় দল। রবি শাস্ত্রীর কোচিংয়ে ৪৩টি টেস্ট খেলেছে 'মেন ইন ব্লু'। এর মধ্যে ২৫টিতেই জয়ের স্বাদ পেয়েছে তারা। ৭৬টি ওয়ান ডে ম্যাচের মধ্যে ৫১টিতে জিতেছে ভারতীয় দল। টি টোয়েন্টি ফর্ম্যাটেও ৬৫টি ম্যাচের মধ্যে ৪৩টিতে জয় ছিনিয়ে নিয়েছে শাস্ত্রীর কোচিংয়ে খেলতে নামা টিম ইন্ডিয়া।  

এবার রবি শাস্ত্রীর জায়গায় ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত হলেন রাহুল দ্রাবিড়। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই ভারতের নতুন কোচ হিসাবে দ্রাবিড়ের আবির্ভাব হতে চলেছে। জাতীয় দলের হেডস্যারের ভূমিকায় প্রথমবার দেখা যাবে রাহুলকে। কিন্তু তা বলে কোচিংয়ের অভিজ্ঞতা একদমই কম নয় তাঁর। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন রাহুল। পৃথ্বী শ, শুভমান গিলরা রাহুলের কোচিংয়েই বিশ্বকাপ জিতেছিলেন। 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget