এক্সপ্লোর

National Record: লং জাম্পে নয়া জাতীয় রেকর্ড গড়লেন জেসিন আলড্রিন

Indian Open Jumps Competition: এই প্রতিযোগিতায় জেসিনই একমাত্র জাম্পার যিনি আট মিটারের গণ্ডি পার করতে সক্ষম হন।

নয়াদিল্লি: বৃহস্পতিবার লং জাম্পে নতুন ইতিহাস গড়ে ফেললেন তামিলনাড়ুর জেসিন আলড্রিন (Jeswin Aldrin)। কর্ণাটকের বেলারিতে দ্বিতীয় ইন্ডিয়ান ওপেন জাম্প প্রতিযোগিতায় (Indian Open Jumps Competition) মুরলি শ্রীশঙ্করের রেকর্ড ভাঙলেন জেসিন। এই প্রতিযোগিতায় নিজের তৃতীয় প্রয়াসে মুরলির ৮.৩৬ মিটারের জাম্পের রেকর্ড ভেঙে ৮.৪২ রেকর্ড নতুন জাতীয় রেকর্ড গড়লেন।

নতুন রেকর্ড

এর আগে জেসিনের ব্যক্তিগত সেরা ছিল ৮.২৭ মিটারের জাম্প। ২০২০ সালের ফেডারেশন কাপেই জেসিন এই রেকর্ড গড়েন। এই রেকর্ডের পরেই অ্যাথলেটিক্স ফেডারেশনের তরফে একটি ট্যুইট করে লেখা হয়, 'জাতীয় রেকর্ড অ্যালার্ট। দ্বিতীয় ইন্ডিয়ান ওপেন জাম্প প্রতিযোগিতায় তামিলনাড়ুর জেসিন আলড্রিন পুরুষদের লং জাম্পে নতুন জাতীয় রেকর্ড গড়েন। ৮.৪২ মিটার লম্বার জাম্প নিয়ে তিনি মুরলি শ্রীশঙ্করের ৮.৩৬ মিটার জাম্পের রেকর্ড ভাঙলেন। অনেক অভিনন্দন জেসিন। এভাবেই এগিয়ে চল।'

দ্বিতীয় আনিশ

২১ বছর বয়সি জেসিন নিজের পারফরম্যান্সে সকলকেই প্রভাবিত করেন। প্রতিযোগিতায় তাঁর ধারেকাছেও আর কোনও পারফর্মার পৌঁছতে পারেননি। জেসিনই একমাত্র জাম্পার যিনি আট মিটারের গণ্ডি পার করতে সক্ষম হন। নিজের প্রথম প্রয়াসে জেসিন ৮.০৫ মিটার লম্বা লাফ দেন। দ্বিতীয় প্রয়াসে তা বেড়ে দাঁড়ায় ৮.২৬ মিটার। এরপরেই তিনি তৃতীয় প্রয়াসে ৮.৪২ মিটারের রেকর্ড লাফ দেন। মহম্মদ আনিশ (Muhammed Anees Yahiya) ৭.৮৫ মিটার লাফ দিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন।

খারাপ পিচ

প্রথম দুই টেস্টের মতো বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) তৃতীয় টেস্টও (Ind vs Aus 3rd Test) আড়াই দিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। প্রথম দুই টেস্টে ভারতীয় দল জিতলেও, ইনদওরে তৃতীয় টেস্টে অজি দল ৯ উইকেটে জয় পায়। ম্যাচ শেষের পরেই আইসিসির তরফে ইনদওর পিচের মূল্যায়ন করা হল। আইসিসির (ICC) তরফে ইনদওরের হোলকার স্টেডিয়ামের পিচকে 'পুুওর' অর্থাৎ নিম্নমানের রেটিং দিয়েছে। 

ম্যাচের প্রথম দিনেই স্পিনাররা পিচ থেকে দারুণ মদত পায়। স্পিনারদের দাপটে প্রথম দিনেই ১৪টি উইকেট পড়ে। এমনকী ম্যাচে ৩১টি উইকেটের মধ্যে ২৬টিই স্পিনারদের দখলে যায়। ফাস্ট বোলারদের দখলে আসে মাত্র চারটি উইকেট, এক রান আউট হয়। আড়াই দিনেরও আগে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর ম্যাচ রেফারি ক্রিস ব্রড দুই দলের অধিনায়ক রোহিত শর্মা ও স্টিভ স্মিথের সঙ্গে কথা বলার পরেই হোলকার স্টেডিয়ামের পিচটিকে নিম্নমানের রেট করা হয়েছে এবং তিন ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী পাঁচ বছরের মধ্যে কোনও পিচ যদি পাঁচ বা তার অধিক ডিমেরিট পয়েন্ট পায়, তাহলে সেই মাঠে ১২ মাসের জন্য আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হবে।

আরও পড়ুন: 'ক্রিকেটে তো সবকিছুই সম্ভব', ৭৫ রানের পুঁজি নিয়েও হাল ছাড়ছেন না উমেশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget