এক্সপ্লোর

Jhulan Goswami: ইংল্যান্ড সফরের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ঝুলন গোস্বামী?

Jhulan Goswami: ঝুলন মহিলাদের ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারী। এখনও অবধি তিনি সব ফর্ম্যাট মিলিয়ে মোট ৩৫২টি উইকেট নিয়েছেন।

নয়াদিল্লি: ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত ও ইংল্যান্ডের মহিলাদের সীমিত ওভারের সিরিজ। ভারতীয় দল (Indian Women's Cricket Team) এই সফরে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে। সেই সিরিজের জন্য গতকালই (১৯ সেপ্টেম্বর) ভারতীয় স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে। এই সফরে ভারতীয় দলে ফিরেছেন দুই বাঙালি। টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন রিচা ঘোষ এবং ওয়ান ডে দলে কামব্যাক হয়েছে কিংবদন্তি ঝুলন গোস্বামীর (Jhulan Goswami)।

লর্ডসে ঝুলনের শেষ ম্যাচ?

একাধিক রিপোর্ট অনুযায়ী, ৩৯ বছর বয়সি ঝুলন এই সিরিজ শেষেই আন্তর্জািতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। ১৮ তারিখ থেকে শুরু হবে ওয়ান ডে সিরিজ। ২৪ সেপ্টেম্বর লর্ডসে শেষ ম্যাচ। সেই ম্যাচের পরেই ঝুলন অবসর নেবেন বলে খবর। এক সিনিয়র বিসিসিআই আধিকারিক ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন। প্রসঙ্গত, জুলাইয়ে ঝুলনকে ভারতের শ্রীলঙ্কা সফরে দলে নেওয়া হয়নি। খবর অনুযায়ী, ম্যানেজমেন্ট ইতিমধ্যেই তারকা ফাস্ট বোলারকে জানিয়ে দিয়েছে যে তারা ভবিষ্যতের দিকেই তাকাচ্ছে এবং সেইজন্যেই সব ফর্ম্যাটে খেলা তরুণ ফাস্ট বোলারদের দলে সুযোগ দেওয়ার পক্ষে।

ঝুলন শেষবার ভারতীয় দলের জার্সিতে এ বছরের বিশ্বকাপে খেলেছিলেন। তবে চোটের জেরে দলের শেষ ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তাই বিসিসিআই তাঁকে সঠিকভাবে বিদায় জানাতে চায়। সেই কারণেই ইংল্যান্ড সিরিজে তাঁকে দলে রাখা হয়েছে। নিজের কেরিয়ারের শেষ ম্যাচ খেলার জন্য লর্ডসের থেকে বেশি ভাল মাঠ হয়তোই হয়। ঝুলন মহিলাদের ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারী। এখনও অবধি তিনি সব ফর্ম্যাট মিলিয়ে মোট ৩৫২টি উইকেট নিয়েছেন।

ভারতের টি-টোয়েন্টি দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, জেমাইমা রডরিগেজ, স্নেহ রানা, রেনুকা ঠাকুর, মেঘনা সিংহ, রাধা যাদব, সাব্বিনেনি মেঘানা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), রাজেশ্বরী গায়কোয়াড়, দয়ালান হেমলতা, সিমরন দিল বাহাদুর, রিচা ঘোষ (উইকেটকিপার) ও কে পি নভগিরে।

ভারতের ওয়ান ডে দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, জেমাইমা রডরিগেজ, স্নেহ রানা, রেনুকা ঠাকুর, মেঘনা সিংহ, সাব্বিনেনি মেঘানা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), রাজেশ্বরী গায়কোয়াড়, দয়ালান হেমলতা, সিমরন দিল বাহাদুর, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), হার্লিন দেওল, ঝুলন গোস্বামী।

আরও পড়ুন: এক দলে দুই প্রাক্তন নাইট অধিনায়ক, সৌরভের অধীনে খেলবেন গম্ভীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget