এক্সপ্লোর

IPL 2023: নিজের নামে ভুয়ো খবরে চটলেন আর্চার, ঠিক কী হয়েছিল?

Jofra Archer Update: চলতি মরসুমে অবশ্য প্রথম থেকেই স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পেয়েছেন মাত্র ২ টো ম্যাচ। তাই জোফ্রা আর্চারকে নিয়ে প্রশ্ন উঠছে

মুম্বই: গত বছর চোটের জন্য একটি ম্যাচেও খেলতে পারেননি। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলে রেখে দিয়েছিল তাঁকে। চলতি মরসুমে অবশ্য প্রথম থেকেই স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পেয়েছেন মাত্র ২ টো ম্যাচ। তাই জোফ্রা আর্চারকে (Jofra Archer) নিয়ে প্রশ্ন উঠছে যে, আদৌ তিনি এবারও ফিট তো? গতকাল গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে হারের পর বেশি করে সেই প্রশ্ন সবার মনে জাগে। এরই মধ্য়ে কানাঘুষো খবর ফাঁস হয় যে তিনি নাকি কনুইয়ের চোটের জায়গা অস্ত্রোপচার করতে বেলজিয়াম উড়ে গিয়েছেন। তবে পুরো বিষয়টাই যে ভুয়ো তা নিজের করা একটি ট্যুইটের মাধ্যমে জানিয়ে দেন ইংল্যান্ডের এই তারকা পেসার। 

গত বছর নিলাম থেকে মুম্বই ইন্ডিয়ান্স দলে নিয়েছিল ইংল্যান্ডের তারকা পেসারকে। কিন্তু সেবার চোটের জন্য কোনও ম্যাচই খেলতে পারেননি ডানহাতি এই পেসার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগামী রবিবার খেলতে নামবে মুম্বই শিবির। সেই ম্যাচে জোফ্রাকে খেলাতেও পারে মুম্বই শিবির। 

উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে গুজরাত টাইটান্স (Gujarat Titans) নিজের আইপিএল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ ২০৭ রান তুলেছিল গুজরাত। জবাবে টপ অর্ডারের ব্যর্থতায় কোনও সময়ই ম্যাচে তেমন লড়াইই করতে পারেনি মুম্বই। শেষমেশ ৫৫ রানে পরাজিত হতে হয় পল্টনদের। গতবারের চ্যাম্পিয়ন গুজরাতের হয়ে নুর আমেদ (Noor Ahmed) তিনটি ও রশিদ খান (Rashid Khan) দুইটি উইকেট নেন। এই দুই আফগান স্পিনারদের দাপটেই মুম্বই পরাজিত হল।

শুরুতেই হার্দিক দ্বিতীয় ওভারেই মুম্বই অধিনায়ক রোহিত শর্মাকে দুই রানে সাজঘরে ফেরান। আরেক মুম্বই ওপেনার ঈশান কিষাণও ২১ বলে ১৩ রান করেই সাজঘরে ফেরেন। তাঁকে ও তিলক বর্মাকে (২) একই ওভারে সাজঘরে ফেরান তারকা স্পিনার রশিদ। ৫০ রানের আগেই তিন উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল মুম্বই। সেই পরিস্থিতি থেকে মুম্বইকে উদ্ধার করার দায়িত্ব নেন সূর্যকুমার যাদব ও ক্যামেরন গ্রিন। কিন্তু ছন্দে দেখানো গ্রিনকে ৩৩ রানে ফেরান নুর আমেদ। একই ওভারে আরেক অজি তারকা টিম ডেভিডও শূন্য রানে আউট হন। সূর্যকুমারকেও ২৩ রানে তিনিই সাজঘরে ফেরান।

সপ্তম উইকেটে পীযূষ চাওলা ও নেহাল ওয়াদেরা ৪৫ রান যোগ করেন বটে। ওয়াদেরা ২১ বলে ৪০ রানের একটি লড়াকু ইনিংস খেলেন। তবে দলের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। মোহিত শর্মা ওয়াদেরাকে ফেরান মোহিত শর্মা। অর্জুন তেন্ডুলকর ১৩ রান করেন। কিন্তু শেষমেশ নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটের বিনিময়ে মাত্র ১৫২ রানেই থেমে যায় পল্টনদের ইনিংস। ৫৫ রানের বিরাট ব্যবধানে জয় পায় গুজরাত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
IND vs SL Live: নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget