এক্সপ্লোর

‘জন্মভূমির বিরুদ্ধে খেলতে ভয় পাবে না জোফরা’, বলছেন ক্যাপ্টেন মর্গ্যান

জোফরা আর্চার। যার জন্ম ওয়েস্ট ইন্ডিজে, অথচ জীবনের প্রথম বিশ্বকাপ খেলছেন ইংল্যান্ড দলের হয়ে।

সাউদাম্পটন: বৃষ্টি হবে? আপাতত ম্যাচের অঙ্ক কষা ভুলে আকাশের দিকে তাকিয়ে মেঘের দিক নির্দেশ নিয়ে গবেষণা করছে ব্রিটিশরা। এবারের বিশ্বকাপে ঘুমন্ত আগ্নেয়গিরির মতো হঠাৎ জেগে ওঠা  ক্যারিবিয়ান দলও চাইছে, বৃষ্টি যেন তাঁদের গতিপথে কোনও ভাবেই বাধা না হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় দুই দলকেই ভাবিয়ে তুলছে একজন ক্রিকেটার। জোফরা আর্চার। যার জন্ম ওয়েস্ট ইন্ডিজে, অথচ জীবনের প্রথম বিশ্বকাপ খেলছেন ইংল্যান্ড দলের হয়ে।

বাবা ব্রিটিশ। মা ওয়েস্ট ইন্ডিয়ান। বার্বাডোজেই মামাবাড়ি জোফরার। সেখানেই জন্ম। ক্রিকেটে হাতেখড়িও হয়েছে সেখানেই। তবে এটাই বোধহয় ভাগ্যের পরিহাস, যার খেলার কথা ছিল গেইল, হোল্ডার, রাসেলদের সঙ্গে, সেই তিনিই খেলছেন তাঁদের বিরুদ্ধে।

চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন সাসেক্সের এই অলরাউন্ডার। বিশেষ করে বোলিংয়ে, ম্যাচ যত এগোচ্ছে ততই ভয়ঙ্কর হচ্ছেন জোফরা। তবে এবার ম্যাচটা প্রতিভার সঙ্গে মনের জোর দিয়েও খেলতে হবে তাঁকে। জন্মভিটের বিরুদ্ধে খেলতে হবে, তাও বিশ্বকাপের মতো মঞ্চে। অধিনায়ক ইয়ন মর্গ্যান বলছেন, এমন পরিস্থিতিতে একটুও হাত কাপবে না জোফরার। ব্যাটসম্যানকে বোল্ড করে বল ওভার বাউন্ডারিতে পাঠানোর ক্ষমতা রাখা জোফরা ভয়ডরহীন ভাবেই খেলবেন।

অতীতে মর্গ্যানও এই একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক অভিষেক করা মর্গ্যান আইরিশ দলের হয়ে ২৩টি ম্যাচ খেলার পর ইংল্যান্ডের হয়ে খেলতে শুরু করেন। তারপর তো গোটা খেলাটাই ঘুরে গেল। মর্গ্যান হয়ে উঠলেন ব্রিটিশ দলের স্তম্ভ। তাঁর নেতৃত্বেই এবার বিশ্বকাপও খেলছে ইংল্যান্ড। মর্গ্যান তাঁর অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়েই বলছেন, “জোফরা দীর্ঘ সময় ধরে ধারাবাহিক। ইংল্যান্ড দলে ওকে পেয়ে ভাল লাগছে। যে দেশের হয়ে খেলতে পারত, সেই দেশের বিরুদ্ধেই খেলতে হবে, এটা প্রথমে একটু অন্যরকমই লাগবে। তবে আমি নিশ্চিত, এই পরিস্থিতি জোফরা খুব সহজেই সামাল দিতে পারবে। আমার কোনও সমস্যা হয়নি। এটা কঠিন ম্যাচের থেকেও বেশি চ্যালেঞ্জের মতো।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget