এক্সপ্লোর

IPL 2023: বাটলারকেই এখন বিশ্বের ১ নম্বর ব্যাটার বলছেন হরভজন সিংহ

IPL: আইপিএলের মঞ্চে ব্যাট হাতে যখনই নামেন, তখনই ফুলঝুরি ফোটান। গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নেমেও অর্ধশতরান হাঁকিয়েছেন।

জয়পুর: আইপিএলের মঞ্চে সেরা ব্যাটার কে? অনেকেই বলবেন বিরাট কোহলি, ক্রিস গেল, এবি ডিভিলিয়ার্স। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে তালিকায় নিশ্চিন্তে ঢুকে পড়বেন জস বাটলার। আইপিএলে চার ম্যাচে ইতিমধ্যেই তিনটি অর্ধশতরান হাঁকিয়েছেন। অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়েও এগিয়ে চলেছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার। এবার বাটলারকেই এখন বিশ্বের ১ নম্বর ব্যাটার বললেন হরভজন সিংহ। 

কী বলছেন ভাজ্জি?

গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে রাজস্থান রয়্যালস জয় ছিনিয়ে নিয়েছিল। অর্ধশতরান হাঁকিয়েছিলেন বাটলার। ২০০৮ সালের পর প্রথমবার চিপকে সিএসকেকে হারিয়ে দেয় রাজস্থান। ভাজ্জি বাটলারের ব্য়াটিং দেখে বলছেন, ''বাটলারকে নিয়ে যা বলব সেটাই কম বলা হবে। পিচের দারুণ ব্যবহার করতে পারে। পেস ও স্পিনে দুটোর বিরুদ্ধেই দারুণ খেলেন বাটলার। ওর ফুটওয়ার্কও অসাধারণ। নিঃসন্দেহে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটার বাটলার।''

আইপিএলের মঞ্চে ব্যাট হাতে যখনই নামেন, তখনই ফুলঝুরি ফোটান। গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নেমেও অর্ধশতরান হাঁকিয়েছেন। ৩৬ বলে ৫২ রান করেছিলেন তিনি। নিজের ইনিংসে ১টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান বাটলার। আর এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই একটি নজিরও গড়ে ফেলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার। আইপিএলে নিজের ৩ হাজার রান পূরণ করলেন বাটলার। টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ৩ হাজার রান পূরণ করেন তিনি। উল্লেখ্য, গতকালের বাটলার ইনিংস এবারের টুর্নামেন্টে চার ম্য়াচে তাঁর ৩ নম্বর অর্ধশতরান।

আইপিএলে নিজের কেরিয়ারে ৮৬ ম্যাচে মোট ৩০৩৫ রান করেছেন বাটলার। গড় ৪০.৪৬। স্ট্রাইক রেটও ঈর্ষণীয়। তা ১৫০.৯১। ৮৫টি ইনিংস খেলে মোট ৫টি সেঞ্চুরি ও ১৮টি অর্ধশতরান হাঁকিয়েছেন বাটলার। আইপিএলে বাটলারের সর্বােচ্চ স্কোর ১২৪। টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম ৭৫ ইনিংসে ৩ হাজার রান পূরণ করেছিলেন ক্রিস গেল। দ্বিতীয় স্থানে রয়েছেন কে এল রাহুল। তিনি ৮০ ইনিংস খেলেছিলেন। বাটলারের পরে রয়েছেন ডেভিড ওয়ার্নার ও ফাফ ডু প্লেসি। ২ জনেই ৯৪ টি করে ইনিংস খেলেছেন। 

রাজস্থানের শাস্তি

চিপকে সিএসকের বিরুদ্ধে রাজস্থান দল নির্ধারিত সময়ে নিজেদের ২০ ওভার বল করতে পারেনি। সেই কারণেই বিসিসিআইয়ের তরফে শাস্তি পেলেন দলের অধিনায়ক স্যামসন। আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'বুধবার চিপকে আইপিএলের ১৭তম ম্যাচে সিএসকের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় তাঁদের জরিমানা করা হয়েছে। যেহেতু এ মরসুমে রাজস্থান দল প্রথমবার আইপিএলের কোড অফ কনডাক্ট ভাঙল, সেই কারণে দলের অধিনায়ক সঞ্জু স্যামসনকে ১২ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget