এক্সপ্লোর

Independence Day: মাঠে প্রবল প্রতিপক্ষ, মাঠের বাইরে ভারতকে নিয়ে ভাসলেন আবেগে

India: জস বাটলার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, কাগিসো রাবাডা, এ বি ডিভিলিয়ার্স, ফাফ ডুপ্লেসিরা ভারতকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন।

কলকাতা: ভারতের ৭৬তম স্বাধীনতা দিবসে দেশ জুড়ে চলল উৎসব। বিশেষ এই দিনে শুভেচ্ছা জানালেন এমন কয়েকজন, যাঁরা মাঠে ভারতের প্রতিপক্ষ। 

জস বাটলার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, কাগিসো রাবাডা, এ বি ডিভিলিয়ার্স, ফাফ ডুপ্লেসিরা ভারতকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। বেয়ারস্টো বলেছেন, 'ভারতের মাটিতে খেলা মানেই স্টেডিয়ামে দুর্দান্ত আবহ। গ্যালারির কানে তালা লেগে যাওয়া গর্জন।' এ বি ডিভিলিয়ার্স বলেছেন, '৭৫ বছরে অনেক কিছু অর্জন করেছেন ভারতীয়রা। আরও অনেক কিছু অপেক্ষা করে রয়েছে।' রাবাডার কথায়, 'আমি কোনওদিন ভাবিনি দেশের বাইরে অন্য কোথাও এত ভালবাসা পাব।' সকলেই ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সকলের বক্তব্য নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে একটি অনলাইন গেমিং অ্যাপ। যা ভাইরাল হয়েছে।

হারারের উৎসব

সোমবার, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের আনন্দে মাতোয়ারা গোটা দেশ। স্বাধীনতা দিবস উদযাপিত হল দেশজুড়ে। জিম্বাবোয়ে সফররত ভারতীয় দলও বিশেষ এই দিনটি পালন করলেন নিজেদের মতো করেই। হারারেতে জাতীয় পতাকা উত্তোলিত হল। জাতীয় সঙ্গীত গাইলেন কে এল রাহুল, শিখর ধবন, ভি ভি এস লক্ষ্মণরা।

পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সোমবার বিকেলে ছবি পোস্ট করা মাত্র তা ভাইরাল হয়ে যায়।

রোহিতের পোস্ট

স্বাধীনতা দিবসের উৎসবে মাতোয়ারা গোটা দেশ। আর ভারতের ৭৬তম স্বাধীনতা দিবসে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন রোহিত শর্মা (Rohit Sharma)।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ট্যুইট করেছেন, 'দেশের প্রতিনিধিত্ব করাই আমার কাছে সবচেয়ে সম্মানের। আমি সৌভাগ্যবান ও কৃতজ্ঞ। কোনও অনুশোচনা নেই'।

যে পোস্ট পড়ে অনেকেই আলোচনা করছেন, কেন আচমকা অনুশোচনা নেই জানাতে গেলেন রোহিত? অনেকেই মনে করছেন, রোহিতের পোস্ট ইঙ্গিতপূর্ণ। তাঁদের মতে, বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর যেভাবে প্রবল বিতর্কের মাঝে রোহিত শর্মাকে প্রথমে টেস্ট দলের ও পরে বিরাটকে সরিয়ে সব ধরনের ফর্ম্যাটে অধিনায়ক করা হয়েছিল, সেই ঘটনার দিকেই ইঙ্গিত করেছেন হিটম্যান। সেই সময় কোহলি ভক্তরা অনেকেই রোহিতের দিকে আঙুল তুলেছিলেন। তবে রোহিত দ্ব্যর্থহরীন ভাষায় জানিয়ে দিলেন, তাঁর কোনও অনুশোচনা নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget