এক্সপ্লোর

শিশুদের সঙ্গে সৌজন্য বিনিময়, মাঠে নেমে হ্যাটট্রিক, ‘স্পেশাল’ রোনাল্ডোর প্রশংসায় হোসে মরিনহো

মস্কো: রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে অনেকেই উদ্ধত বলেন। কিন্তু এই ফুটবলার ফের প্রমাণ করে দিলেন, খেলার সময় বিপক্ষের ডিফেন্ডারদের কাছে তিনি ত্রাস হলেও, অন্যসময় তাঁর আচরণ সাধারণ মানুষের মতোই। গতকাল স্পেনের বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার আগে শিশুদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন রোনাল্ডো। তাঁর এই আচরণে শিশুরা আপ্লুত। এর আগেও রোনাল্ডো বুঝিয়ে দিয়েছিলেন, তিনি সমর্থকদের আবেগকে গুরুত্ব দেন। রাশিয়ায় বিশ্বকাপ খেলতে আসার আগে টিমবাস থেকে নেমে এক খুদে ভক্তর সঙ্গে দেখা করেন তিনি। ওই শিশুটি রোনাল্ডোরই জার্সি পরে তাঁকে শুভেচ্ছা জানাতে এসেছিল। কিন্তু প্রিয় তারকাকে দেখতে না পেয়ে সে কেঁদে ফেলে। তখনই বাস থেকে নেমে তাকে ডেকে চোখের জল মুছিয়ে দিয়ে ছবি তোলেন রোনাল্ডো। তিনি শিশুটিকে আদরও করেন। ফের শিশুদের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন তিনি। স্পেনের বিরুদ্ধে ম্যাচে পারফরম্যান্সের মাধ্যমে শুধু শিশুদেরই নয়, সব বয়সের ভক্তদেরই মন ভরিয়ে দিয়েছেন ‘সিআরসেভেন’। তাঁর হ্যাটট্রিকের সুবাদে স্পেনের সঙ্গে ৩-৩ ড্র করেছে পর্তুগাল। এই পারফরম্যান্স দেখে মুগ্ধ রিয়াল মাদ্রিদের প্রাক্তন এবং বর্তমানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার হোসে মরিনহোও। রিয়ালের কোচ থাকার সময় রোনাল্ডোকে কাছ থেকে দেখেছিলেন মরিনহো। তিনি জানেন, পর্তুগালের এই তারকা কতটা ভয়ঙ্কর হতে পারেন। সে কথাই উল্লেখ করে মরিনহো বলেছেন, ‘যে কারণে আমি কয়েকজন ফুটবলারের প্রশংসা করি, রোনাল্ডো তার সেরা উদাহরণ। কয়েকজন খেলোয়াড় কয়েকটি ম্যাচে ভাল খেলে, কয়েকজন সব ম্যাচেই ভাল খেলে এবং কয়েকজন বিশেষ ম্যাচে ভাল পারফরম্যান্স দেখায়। যারা বিশেষ ম্যাচে ভাল খেলে, তাদেরই আমি পছন্দ করি। সম্প্রতি ও ভাল ফ্রি-কিক নিতে পারছিল না। ম্যাঞ্চেস্টার ইউনাইচেডের হয়ে এবং রিয়াল মাদ্রিদে প্রথম মরসুমে ও ফ্রি-কিক থেকে যত গোল করেছে, জাতীয় দলের হয়ে তত গোল করেনি। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে ফ্রি-কিক থেকেই ও গোল করল। এতে ওর আত্মবিশ্বাস বাড়বে। পরের ম্যাচগুলিতে তার প্রতিফলন দেখা যাবে।’ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডে গেয়া গতকাল স্পেনের হয়ে খেলতে নেমে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। রোনাল্ডোর দ্বিতীয় গোলের ক্ষেত্রে তিনিই দায়ী। তবে এই গোলরক্ষকের পাশে দাঁড়িয়েছেন মরিনহো। তিনি বলেছেন, ‘আমার খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি, ও মারাত্মক ভুল করেছে। তবে সেরা গোলরক্ষকদেরও ভুল হয়। আশা করি পরের ম্যাচে ও ভাল খেলবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget