এক্সপ্লোর

সংকটের সময়ে অস্ট্রেলিয়া কোচের দায়িত্ব নিলেন ল্যাঙ্গার, দরজা খোলা রাখলেন স্মিথ-ওয়ার্নারদের জন্য

  সিডনি: বল বিকৃতি কেলেঙ্কারিতে জেরবার টিম অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব গ্রহণ করলেন জাস্টিন ল্যাঙ্গার। তিনটি ফরম্যাটেই এই প্রাক্তন ক্রিকেটারকে দলের কোচ করা হয়েছে। মাঠে অস্ট্রেলিয়া দলের আচরণ স্থির করা এবং দলের প্রতি শ্রদ্ধা ফিরিয়ে আনার দায়িত্ব এখন ল্যাঙ্গারের ঘাড়ে। ৪৭ বছরের প্রাক্তন ওপেনার আগামী ২২ মে দায়িত্ব গ্রহণ করবেন। দীর্ঘ চার বছরের জন্য দলের কোচ করা হয়েছে তাঁকে। তাঁর কোচিংয়েই অস্ট্রেলিয়া দুটি অ্যাসেজ সিরিজ, একটি বিশ্বকাপ এবং একটি টি ২০ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলবে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির ঘটনার জেরে এক বছরের জন্য নির্বাসিত হয়েছেন প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ এবং প্রাক্তন সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দলের তরুণ খেলোয়াড় ব্যানক্রফ্টকেও নয়মাসের নির্বাসনে পাঠানো হয়েছে। কেলেঙ্কারির ধাক্কা কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ডারেন লেম্যানও। এমনই একটা সংকটের সময় অস্ট্রেলিয়া দলের কোচের পদে নিযুক্ত হলেন ল্যাঙ্গার। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, অস্ট্রেলিয়া দল সম্পর্কে অনেক প্রত্যাশা রয়েছে। দলের খেলোয়াড়দের আচরণ যাতে ভালো হয়, তা নিশ্চিত করতে হবে। সেগুলো করতে পারলেই তার ফল পাওয়া যাবে। একইসঙ্গে দল সম্পর্কে সমীহ আদায় করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলেও জানিয়েছেন ল্যাঙ্গার। নতুন কোচ স্মিথ ও ওয়ার্নারদের জন্যও দরজা খোলা রেখেছেন। তিনি বলেছেন, যা ঘটেছে, তা থেকে শিক্ষা নিতে হবে। ওরা খুবই ভালো ছেলে। ওদেরকে এমন ভুল করতে দেখাটা খুবই বিস্ময়কর। কিন্তু ভুল সবাই করে। সময়ের সঙ্গে সেই ভুল শুধরে নিতে হবে। এক্ষেত্রে ওদেরকে যদি সাহায্য করতে পারি এবং ওরা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের উপযুক্ত থাকলে, তখন অবশ্যই ওদের স্বাগত জানানো হবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL Points Table: সব দল একটি করে ম্যাচ খেলে ফেলেছে, প্রথম রাউন্ডের লড়াইয়ের পর পয়েন্ট তালিকায় শীর্ষ কে? কততে KKR?
সব দল একটি করে ম্যাচ খেলে ফেলেছে, প্রথম রাউন্ডের লড়াইয়ের পর পয়েন্ট তালিকায় শীর্ষ কে? কততে KKR?
IPL 2026: ফিরে এল পুরনো স্মৃতি, পরাজয়ের পরেই পন্থ, ল্যাঙ্গারদের সঙ্গে LSG কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার বাক্যবিনিময়!
ফিরে এল পুরনো স্মৃতি, পরাজয়ের পরেই পন্থ, ল্যাঙ্গারদের সঙ্গে LSG কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার বাক্যবিনিময়!
IPL 2026: আইপিএলে নতুন দলের জার্সি গায়ে গলিয়েই সর্বকালীন ইতিহাস গড়লেন মহম্মদ শামি
আইপিএলে নতুন দলের জার্সি গায়ে গলিয়েই সর্বকালীন ইতিহাস গড়লেন মহম্মদ শামি
Cameron Green: নিলামের সময় ভাবতেই পারিনি এমন হবে... সবচেয়ে দামি বিদেশি অস্ত্রকে নিয়ে হাহুতাশ কেকেআরের!
নিলামের সময় ভাবতেই পারিনি এমন হবে... সবচেয়ে দামি বিদেশি অস্ত্রকে নিয়ে হাহুতাশ কেকেআরের!

ভিডিও

ABP Ananda Creators Confluence | আলোচনা থেকে স্ট্যান্ড-আপ কমেডি, ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে এবিপি আনন্দ ক্রিয়েটরস্ কনফ্লুয়েন্স
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ২ : ফর্ম ৬ নিয়ে CEO অফিসের সামনে তুলকালাম । সম্মুখ সমরে TMC-BJP
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ১ : বদলালো না বদলির নির্দেশ, হাইকোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের
West Bengal Election 2026: ভেটকি-কাতলা আর কোন মাছ পছন্দ বেহালা পশ্চিমের BJP প্রার্থী ইন্দ্রনীলের?
Bhooter Raja Dilo Bor : সেক্টর ৫-এ রকমারি বাঙালি খাবারের সম্ভার নিয়ে খুলে গেল ভূতের রাজা দিল বর

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
IPL 2026: টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
Stock Marker Update:  খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
UP Viral News: চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
New Labour Code: দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
Embed widget