এক্সপ্লোর

Karim Benzema Retirement: ৩৫-এই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেঞ্জেমা

Karim Benzema: চোটের কারণে কাতার বিশ্বকাপ খেলতে পারেননি করিম বেঞ্জেমা। সেই বিশ্বকাপ ফাইনাল শেষেই অবসর ঘোষণা করলেন ফরাসি তারকা

প্যারিস: কাতার বিশ্বকাপ (FIFA WC 2022) শুরুর আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন করিম বেঞ্জেমা (Karim Benzema)। ফাইনালে তাঁর খেলার জল্পনা থাকলেও, তিনি ফেরেননি। এবার বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় জানালেন বেঞ্জেমা। আজই আন্তর্জাতিক ফুটবল থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড। 

দেশঁর সঙ্গে তিক্ত সম্পর্ক

ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁর সঙ্গে বেঞ্জেমার সম্পর্ক কোনও সময়েই খুব একটা মিষ্টিমধুর ছিল না। সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনা বেঞ্জেমার বিরুদ্ধে তাঁকে ব্ল্যাকমেল করার অভিযোগ আনার পর তারকা ফরোয়ার্ডকে দীর্ঘদিন ফরাসি দলের বাইরেই রেখেছিলেন দেশঁ। গত বিশ্বকাপেও বেঞ্জেমাকে দলে রাখেননি দেশঁ। তবে পুরনো তিক্ততা ভুলে গত বছরেই ইউরোর আগে ফের একবার বেঞ্জেমাকে দলে ডেকে নেন দেশঁ। জল্পনা অনুযায়ী চলতি বিশ্বকাপে দেশঁর সঙ্গে তাঁর সম্পর্কের ফের অবনতি ঘটে। তার ফলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন তিনি।

৩৫-র বেঞ্জেমা ফ্রান্স জাতীয় দলের হয়ে ৯৭টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৩৭টি। তবে এখানেই লাঁ ব্লাঁর গয়ে তাঁর সফর শেষ। ,সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে বেঞ্জেমা লেখেন, 'আমি আজ যেখানে পৌঁছেছি, সেখানে পৌঁছতে গিয়ে আমি প্রচুর খাটা খাটনি করেছি এবং আমার দ্বার অনেক ভুলও হয়েছে। সবটার জন্যই আমি গর্বিত। আমি নিজেই নিজের গল্প লিখেছি। তবে আজ এখানেই সেই গল্প সমাপ্ত হল।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karim Benzema (@karimbenzema)

ফাইনাল শেষেই বিদায়

দুর্ভাগ্যবশত বিশ্বকাপ শুরুর আগেই এ বারের ব্যালন ডি'অর জয়ী তারকা চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যান। ফ্রান্স তাঁর বদলি হিসাবে কোনও খেলোয়াড়ের নাম ঘোষণা না করারই সিদ্ধান্ত নেয়। বেঞ্জেমার চোট থাকলেও তিনি নাকি বিশ্বকাপে দলের সঙ্গে থাকতে চেয়েছিলেন। তবে দেশঁ তার অনুমতি দেননি। বেঞ্জেমাকে তাই ফরাসি শিবির ছাড়তে হয়। গোটা বিষয়টিতে বেঞ্জেমা বেশ ক্ষুব্ধই হন বলে খবর। শোনা যাচ্ছে ফ্রান্স রাষ্ট্রপতি ইমানুয়েল মাঁকর নাকি বেঞ্জেমাকে ফাইনালে মাঠে থাকার জন্য অনুরোধ করেছিলেন। তবে সেই অনুরোধ রাখেননি বেঞ্জেমা। এবার বিশ্বকাপ ফাইনাল শেষেই চিরতরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন তিনি।  

আরও পড়ুন: 'দিয়েগো নিশ্চয়ই হাসছে', মেসির বিশ্বজয়ে আবেগতাড়িত ব্রাজিল কিংবদন্তি পেলেও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget