এক্সপ্লোর

WTA Chennai Open: দুর্দান্ত লড়াইয়ে চেন্নাই ওপেনে অষ্টম বাছাইকে হারিয়ে বড় অঘটন ঘটালেন কর্মন কৌর

Karman Kaur Thandi: প্রথম সেটে পিছিয়ে পড়েও দুই ঘণ্টা ৩৫ মিনিটের ম্যারাথন ম্যাচ শেষে ভারতীয় তারকা ৪-৬, ৬-৪, ৬-৩ স্কোরলাইনে নিজের ম্যাচটি জিতে নেন।

চেন্নাই: প্রথমবার ভারতের মাটিতে চেন্নাইয়ে আয়োজিত হচ্ছে ডব্লুটিএ-র কোনও টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের প্রথম দিনেই বড় চমক দিলেন ভারতীয় কণ্যা। চেন্নাই ওপেনে (WTA 250 Chennai Open) সকলকে চমকে দিয়ে টুর্নামেন্টের অষ্টম বাছাই ক্লয়ি প্যাকুয়েটকে তিন সেটের লড়াইয়ে পরাজিত করলেন ভারতের কর্মন কৌর (Karman Kaur Thandi)। দুই ঘণ্টা ৩৫ মিনিটের ম্যারাথন ম্যাচ শেষে ভারতীয় তারকার পক্ষে স্কোর ৪-৬, ৬-৪, ৬-৩।

পিছিয়ে পড়েও জয়

গোটা ম্যাচ জুড়ে দিল্লির কর্মনের নাছোড় লড়াইয়ের সাক্ষী হয়ে থাকলেন দর্শকরা। ২৪ বছর বয়সি ভারতীয় তারকা প্রথম সেটে পিছিয়ে পড়েও, ঘাবড়ে যাননি। বরং লড়াই করে পরের দুই সেট ছিনিয়ে নিয়ে ম্যাচ জিতে নেন তিনি। ম্যাচের টার্নিং পয়েন্ট বলতে দ্বিতীয় সেটের সপ্তম পয়েন্ট। ফরাসি প্রতিপক্ষকে এই পয়েন্টেই ব্রেক করে ৪-৩ লিড নিয়ে নেন ভারতের দুই নম্বর মহিলা সিঙ্গেলস খেলোয়াড়। এর পরের পয়েন্ট তিনি নিজের সার্ভও সফলভাবে ধরে রাখেন। শেষমেশ সেটের দশম গেমে সেট জিতে ম্যাচে সমতায় ফেরেন তিনি।

 

তৃতীয় সেটে দাপট

প্রথম দুই সেটে ফলাফল ১-১ থাকায় খেলা গড়ায় তৃতীয় সেটে। এই সেটে কিন্তু ফরাসি তারকাই শুরুটা বেশি ভালভাবে করেন। কর্মনের সার্ভিস ব্রেক করে তিনি ২-০ এগিয়েও যান। তবে আবারও দেখা মেলে কর্মনের নাছোড় মানসিকতার। টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ড হিসাবে সুযোগ পাওয়া কর্মন প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করার পাশাপাশি নিজের সার্ভিস ধরে রেখে সেটে সমতায় ফেরেন। এরপর আর কর্মনকে পিছন ফিরে তাকাতে হয়নি।

নিখুঁত ফোর হ্যান্ড থেকে ডাউন দ্য লাইন ব্যাকহ্যান্ড, সবেতেই পরের পর প্রতিপক্ষকে মাত দেন তিনি। দাপুটে ছন্দে তৃতীয় সেট জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা পাকা করতে সক্ষম হন কর্মন। ম্যাচ শেষে ভারতীয় তারকা বলেন, 'এই জয়টা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। ম্যাচে লড়াইটা ছিল মানসিক শক্তির। শেষমেশ চাপ সামলে এই লড়াইয়ে আমি জিততে পেরে ভীষণই খুশি।'   

আরও পড়ুন: হাঁটুর চোটে নাজেহাল, নরওয়ের বিরুদ্ধে খেলবেন না রোহন বোপান্না

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: বিরাটের পজিশনে কোন ব্য়াটার, তিন নম্বরে কাকে দেখা যাবে ওয়ান ডে ফর্ম্য়াটে?
বিরাটের পজিশনে কোন ব্য়াটার, তিন নম্বরে কাকে দেখা যাবে ওয়ান ডে ফর্ম্য়াটে?
FIFA World Cup 2026: সর্বাধিক গোলদাতা হয়েও কিন্তু লিওনেল মেসির হাত থেকে বিশ্বকাপের 'গোল্ডেন বুট' হাতছাড়া হতে পারে
সর্বাধিক গোলদাতা হয়েও কিন্তু লিওনেল মেসির হাত থেকে বিশ্বকাপের 'গোল্ডেন বুট' হাতছাড়া হতে পারে
Rohit Sharma Retirement: সপ্তাহান্তে লর্ডসেই ভারতের জার্সি গায়ে রোহিতের শেষ ম্যাচ? জল্পনার মাঝে বোর্ডের তরফে কী জানানো হল?
সপ্তাহান্তে লর্ডসেই ভারতের জার্সি গায়ে রোহিতের শেষ ম্যাচ? জল্পনার মাঝে বোর্ডের তরফে কী জানানো হল?
FIFA World Cup Final: বাংলায় ফুটবল-ফিভার, জেলায় জেলায় বড়স্ক্রিনে দেখানো হবে বিশ্বকাপ ফাইনাল, বরাদ্দ ঘোষণা সরকারের
বাংলায় ফুটবল-ফিভার, জেলায় জেলায় বড়স্ক্রিনে দেখানো হবে বিশ্বকাপ ফাইনাল, বরাদ্দ ঘোষণা সরকারের

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget