এক্সপ্লোর

Davis Cup: হাঁটুর চোটে নাজেহাল, নরওয়ের বিরুদ্ধে খেলবেন না রোহন বোপান্না

Rohan Bopanna: রোহন বোপান্নাকে আপাতত বিশ্রাম নেওয়ারই পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডেভিস কাপ ম্যাচ থেকে নাম প্রত্যাহারের বিষয়টি জানান ভারতীয় টেনিস তারকা।

নয়াদিল্লি: আগামী সপ্তাহেই ভারতীয় দলের ডেভিস কাপ (Davis Cup) অভিযান শুরু হতে চলেছে। নরওয়ের বিরুদ্ধে বিশ্বের গ্রুপ ১ টাইয়ে মুখোমুখি হবে ভারতীয় টেনিস দল। তার আগেই বড় ধাক্কা খেল ভারত। দলের সবথেকে অভিজ্ঞ টেনিস তারকা রোহন বোপান্না (Rohan Bopanna) এই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলেন। শনিবারই (১০ সেপ্টেম্বর) নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্য়মে এই সিদ্ধান্তের কথা জানান বোপান্না।

বোপান্নার পোস্ট

হাঁটুর চোটের জন্যই ডেভিস কাপে ভারতের হয়ে নামতে পারছেন না ২০১৭ সালের ফরাসি ওপেন মিক্সড ডাবলস চ্য়াম্পিয়ন। বোপান্নাকে আপাতত বিশ্রাম নেওয়ারই পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। ভারতীয় টেনিস তারকা এই সিদ্ধান্তটি জানিয়ে নিজের সোশ্য়াল মিডিয়ায় লেখেন, 'দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে আমি সবসময়ই ভালবাসি এবং এই বিষয়ে আমি বদ্ধপরিকরও বটে। তবে আমায় এই সপ্তাহে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই এক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি নরওয়ের বিরুদ্ধে ডেভিস কাপের ম্যাচে ভারতীয় দল থেকে নিজের নাম প্রত্যাহার করছি। আমার হাঁটুতে চোট রয়েছে এবং তার জন্যই আমায় কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তারপরেই আমি আবার কোর্টে ফিরতে পারব।'

 

বোপান্নার বদলি কে?

১৬ এবং ১৭ সেপ্টেম্বর নরওয়ের বিরুদ্ধে ডেভিস কাপের ম্যাচ খেলতে নামবে ভারতীয় টেনিস দল। গত জুলাইয়েই এই ম্যাচের জন্য খেলোয়াড়দের নাম ঘোষণা করে দেওয়া হয়েছিল। ৪২ বছর বয়সি বোপান্না বাদেও, র‌্যাঙ্কিং অনুযায়ী ভারতের সেরা সিঙ্গলস খেলোয়াড় রামকুমার রমানাথন, প্রাজনেশ গুনেশ্বরণ, য়ুকি ভামব্রি, মুকুন্দ শশিকুমার ও সুমিত নাগালকেও এই ম্যাচের জন্য নির্বাচিত করা হয়েছিল। বোপান্না না থাকায় দক্ষতা এবং অভিজ্ঞতা, উভয় দিক থেকেই বেশ বড় ক্ষতি হল ভারতের। সর্বভারতীয় টেনিস সংস্থা (এআইটিএ) অবশ্য এখনও কোনও বোপন্নার বদলি হিসাবে কোনও খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি।

এই বছর জানুয়ারিতেই রমানাথনের সঙ্গে জুটি বেঁধে অ্যাডিলেড আন্তর্জাতিক এটিপি ২৫০ জিতেছিলেন বোপান্না। ডেভিস কাপ ডাবলসেও সম্ভবত এই জুটিই ভারতীয় দলের হয়ে কোর্টে নামতেন। তবে এমনটা আর হচ্ছে না। প্রসঙ্গত, বোপান্না চলতি যুক্তরাষ্ট্র ওপেনে ডাবলস এবং মিক্সড ডাবলস, উভয় বিভাগেই প্রথম রাউন্ডেই নিজের ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার উইকেট নিয়ে ম্যাকগ্রার কৃতিত্বে ভাগ বসালেন স্টুয়ার্ট ব্রড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Savita Punia: অলিম্পিক্স পর্যন্ত বন্ধ মিষ্টি, ফাস্টফুড, কীভাবে নিজেদের প্রস্তুত করছে ভারতীয় মহিলা হকি দল?
অলিম্পিক্স পর্যন্ত বন্ধ মিষ্টি, ফাস্টফুড, কীভাবে নিজেদের প্রস্তুত করছে ভারতীয় মহিলা হকি দল?
Eden Gardens: আইপিএলের সেরা মাঠের পুরস্কার অর্থের ভাগ নিয়ে তীব্র অসন্তোষ সিএবিতে! মঙ্গলবার বৈঠক ইডেনে
আইপিএলের সেরা মাঠের পুরস্কার অর্থের ভাগ নিয়ে তীব্র অসন্তোষ সিএবিতে! মঙ্গলবার বৈঠক ইডেনে
Vaibhav Sooryavanshi: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপে রোহিতের সঙ্গে কি জুটি বাঁধতে চলেছে বৈভব?
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপে রোহিতের সঙ্গে কি জুটি বাঁধতে চলেছে বৈভব?
Suryakumar Yadav: নেটে ১০০০ বলে ব্যাটিং অনুশীলন, 'প্রাক্তন' বিশ্বজয়ী ক্যাপ্টেনই কি ভরসা হবেন শ্রেয়সদের?
নেটে ১০০০ বলে ব্যাটিং অনুশীলন, 'প্রাক্তন' বিশ্বজয়ী ক্যাপ্টেনই কি ভরসা হবেন শ্রেয়সদের?

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget