এক্সপ্লোর

Kickboxer dead: এক ঘুষিতেই লুটিয়ে পড়লেন বক্সার, মৃত্যুতে অভিযোগ দায়ের উদ্যোক্তার বিরুদ্ধে

Karnataka Kickboxer dead: নিখিল নামক সেই বক্সার ম্যাচ চলাকালীনই এক ঘুষিতেই প্রথমে অসংলগ্ন হয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে গেলে বুধবার তাঁর মৃত্যু হয়।

বেঙ্গালুরু: বক্সিং ম্যাচে ঘুষি, লাথি খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু এক ঘুষিতে প্রাণহানির ঘটনা সচরাচর দেখা যায় না। তবে এমনই এক দুর্ঘটনার শিকার হলেন বছর ২৩-র এক কিকবক্সার (Kickboxer)। তবে পাই আন্তর্জাতিক বিল্ডিংয়ে রবিবার (১০ জুলাই) কে১ স্টেট-লেভেল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে (K1 state-level Kickboxing) এমনই এক দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী থাকল জনগণ। 

ঘুষি খেয়ে পড়ে যান বক্সার

নিখিল নামক সেই বক্সার ম্যাচ চলাকালীনই এক ঘুষিতেই প্রথমে অসংলগ্ন হয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে গেলে পরে তাঁর মৃত্যু হয় (Kickboxer dead)। ঘটনাটি একেবারেই আকস্মিকভাবে ঘটে। ম্যাচের শুরুতে কিন্তু নিখিলকে ঠিকঠাকই দেখাচ্ছিল। তিনি জমাটি রক্ষণের পাশাপাশি প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণও হানছিলেন। তবে হঠাৎই এক ঘুষিতে নিখিল মাটিতে পড়ে যান। তখনও সেখানে উপস্থিত জনগণ, পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেননি। নিখিল পড়ে যাওয়ায় দর্শকরা উচ্ছ্বাসে চিৎকার করে উঠেন।

তবে পুরো বিষয়টি বুঝে নিখিলকে এরপরেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে একটু বেশিই বিলম্ব হয়ে গিয়েছিল। মাথায় গুরুতর আঘাতের ফলে তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। শেষমেশ বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই কিকবক্সার। গতকালই মাইসুরুতে তাঁর শেষকৃত্য করা হয়। তার পর আজ, বৃহস্পতিবার (১৪ জুলাই) এই ঘটনা সকলের সামনে আসে। 

উদ্যোক্তার বিরুদ্ধে অভিযোগ

মাইসুরুর ওই বক্সারের মৃত্যুর পর, তাঁর বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে উদ্যোক্তাদের বিরুদ্ধে গাফিলতির জন্য পুলিশ মামলা দায়ের করেছে। নিখিলের পরিবারের দাবি, চ্যাম্পিয়নশিপে না কোনও ডাক্তার উপস্থিত ছিলেন, না সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের কোনওরকম ব্যবস্থা ছিল। এর জেরেই উদ্যোক্তাদের উপর ক্ষিপ্ত মৃত বক্সারের পরিবার। পুলিশের রিপোর্ট অনুযায়ী, ঘটনায় প্রধান অভিযুক্ত নবীন রবিশঙ্কর পলাতক। অবশ্য ইতিমধ্যেই পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করে দিয়েছে। 

আরও পড়ুন: টাকা আদায়, প্রাণনাশের হুমকি ক্রিকেটারকে! উত্তরাখণ্ডের কোচের বিরুদ্ধে এফআইআর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget