এক্সপ্লোর

নায়ারের ট্রিপল সেঞ্চুরি, ভারতের সর্বোচ্চ রান, চেন্নাইয়ে করুণ দশা ইংল্যান্ডের

চেন্নাই: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে এক নতুন নায়ক পেল ভারত তথা বিশ্ব ক্রিকেট। আজ ইতিহাস গড়লেন করুণ নায়ার। জীবনের তৃতীয় টেস্টে প্রথমে শতরান, তারপর দ্বিশতরান এবং শেষে ত্রিশতরান করে ইতিহাস গড়লেন তিনি। ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম শতরানকে ত্রিশতরানে পরিণত করলেন নায়ার। তাঁর আগে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী গ্যারি সোবার্স (৩৬৫ অপরাজিত) ও অস্ট্রেলিয়ার বব সিম্পসন (৩১১) প্রথম শতরানকে ত্রিশতরানে পরিণত করেছিলেন। আজ অপরাজিত ৩০৩ রান করে ইতিহাসে স্থান পেলেন নায়ার। তিনি বীরেন্দ্র সহবাগের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ত্রিশতরান করলেন। নায়ারের এই ইনিংসের সুবাদে ভারতীয় দলও টেস্টে সর্বোচ্চ রান করে ফেলল। এর আগে টেস্টে ভারতের সর্বোচ্চ রান ছিল ৯ উইকেটে ৭২৬। ২০০৯ সালের ২ ডিসেম্বর মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই রান করেছিল ভারত। আজ বিরাট কোহলির দল সেই রান টপকে গেল। ইংল্যান্ডের থেকে ২৮২ রানে এগিয়ে থেকে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেন বিরাট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের রান বিনা উইকেটে ১২। কেটন জেনিংস ৯ এবং অ্যালেস্টার কুক ৩ রানে অপরাজিত। এখনও ২৭০ রানে পিছিয়ে ইংল্যান্ড। আগামীকাল ভারতের বোলাররা ইংল্যান্ডের ১০ উইকেট তুলতে পারলে সিরিজের ফল ৪-০ হয়ে যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
Commonwealth Games 2026: মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় চালাতে বিনিয়োগ আসত কীভাবে? অভিষেকের কর্মসূচি ঘিরে প্রশ্ন ববির
BJP Holds Tiranga Yatra | রণক্ষেত্র হয়েছিল ধর্মতলা, সেই রুটেই তিরঙ্গা যাত্রা করল বিজেপি
Supreme Court | বিক্ষোভ চলছে বলেই লাঠিচার্জ, সমর্থনযোগ্য নয়! পুলিশের ভূমিকায় মন্তব্য শীর্ষ আদালতের
CJP Protest Withdraw |
Parliament Session: প্রশ্ন ফাঁসে কড়া বিল, তা নিয়েই সোমবার উত্তাল সংসদের দুই কক্ষ | NEET Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget