এক্সপ্লোর

Sheetal Devi: দু'হাত নেই, পা দিয়ে তির ছুড়েই একের পর এক সোনা জিতে চলেছে ষোড়শী শীতল

Khelo India Para Games 2023: স্বপ্নের মরশুম কাটছে তার। খেলো ইন্ডিয়া প্যারা গেমসে কম্পাউন্ড তিরন্দাজিতে ওপেন বিভাগে সোনা জিতল। 

নয়াদিল্লি: স্বপ্নের মরশুম কাটছে তার। খেলো ইন্ডিয়া প্যারা গেমসে কম্পাউন্ড তিরন্দাজিতে ওপেন বিভাগে সোনা জিতল। 

শীতল দেবী (Sheetal Devi)। জম্মু ও কাশ্মীরের বিস্ময় তিরন্দাজ। যার দু'হাত নেই। পা দিয়েই নিশানা ভেদ করে। শনিবার নয়াদিল্লিতে ১৪১ পয়েন্ট নিয়ে সোনা জিতল। উত্তর প্রদেশের জ্যোতি বালিয়াকে হারিয়ে দিল। ১৩৮ পয়েন্ট অর্জন করে রুপো জিতেছে জ্যোতি।

বয়স মাত্র ১৬। অথচ তার জীবনের ওপর লেখা হয়ে গিয়েছে আস্ত একটি বই! এশিয়ান প্যারা গেমসে (Hangzhou Asian Para Games 2023) সবার নজর কেড়ে নিয়েছিল শীতল দেবী। শুধু দুটি সোনা ও একটি রুপো জেতার জন্য নয়। বরং অসাধ্য সাধনের জন্য। লড়াকু মনোভাব ও অদম্য ইচ্ছাশক্তির জন্য। সেই ইচ্ছাশক্তিকে মূলধন করেই তিরন্দাজিতে (Armless Archery) বিশ্বের সেরার সিংহাসন ছিনিয়ে নিয়েছে। বিশ্বের এক নম্বর এখন ভারতের ষোড়শী শীতল।

শুনলে অবাক হতে হবে যে, শীতলের দুটি হাত নেই। তবে তাতেও অদম্য! মনের জোরকে সঙ্গী করে নজির গড়ল। পা দিয়ে তির ছুড়েই অসাধ্য সাধন।

ভারতের (India) এই মহিলা অ্যাথলিটের দুই হাতই নেই। প্রতিভা থাকলে শীতলের মতো অ্যাথলিটকে আটকে রাখা যে খুব কঠিন, সেটা ফের একবার প্রমাণিত হয়ে গেল। আন্তর্জাতিক মঞ্চে শীতল হল প্রথম অ্যাথলিট, যে দুটি হাত ছাড়াই তিরন্দাজিতে তিনটি পদক জিতল।

জম্মু ও কাশ্মীরের লোধিয়ার গ্রামের মেয়ে শীতল। জন্মে থেকেই ফোকালিয়া নামক একটি বিরল রোগে আক্রান্ত। প্রথম দিকে ধনুক ঠিকমতো পায়ে তুলতে পারত না। তবে কয়েক মাস অনুশীলন করার পর সবাইকে তাক লাগিয়ে দেয়। দেশের জন্য পদক জয়ের পর তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

২০১৯ সালে ভারতীয় আর্মি কিস্টওয়ারে একটি তিরন্দাজি প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেখানেই প্রথমবার শীতলকে দেখা যায়। বিশেষ ভাবে সক্ষম হলেও, লড়াকু মনোভাবের জন্য সবার মন জয় করে নেয়। ২০২২ সাল থেকে তিরন্দাজিকে কেরিয়ার হিসাবে বেছে নিয়েই জাতীয় চ্যাম্পিয়নশিপে নেমেছিল। পদক জিতে সবার নজরে চলে আসে। এর পর আর শীতলকে ঘুরে তাকাতে হয়নি।

আরও পড়ুন: জাতীয় দলে খেলেননি, অথচ পাঁচ তরুণকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যেতে পারে আইপিএলের নিলামে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget