এক্সপ্লোর

Kings Cup 2023 Live Streaming: কিংস কাপে শক্তিশালী ইরাকের মুখোমুখি ভারত, কোথায়, কখন দেখবেন ম্যাচ?

Indian Football Team: ২০১৯ সালের কিংস কাপে ভারতীয় দল তৃতীয় স্থানে শেষ করেছিল।

চিয়াং মেই, তাইল্যান্ড:: আজ থেকে শুরু হতে চলেছে কিংস কাপ (King's Cup 2023)। টুর্নামেন্টে ভারতের (Indian Football Team) পাশাপাশি আয়োজক তাইল্যান্ড, লেবানন ও ইরাক অংশগ্রহণ করছে। প্রতিটি দলই টুর্নামেন্টে দুইটি করে ম্যাচ খেলবে। আজই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নামছে ব্লু টাইগার্সরা। প্রতিপক্ষ ফিফা ব়্যাঙ্কিংয়ের বিচারে টুর্নামেন্টের সবথেকে শক্তিশালী দল ইরাক (IND vs IRQ)। 

কাদের ম্যাচ

ভারত ও ইরাক, আজ একে অপরের মুখোমুখি হবে।

কোথায় খেলা

চিয়াং মেইয়ের ৭০০তম অ্যানিভারসারি স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে।

কখন শুরু ম্যাচ

বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর বিকেল ৪টেতে শুরু হবে ম্যাচটি।     

কোথায় দেখবেন ম্যাচ

ম্যাচটি ভারতে সরাসরি ইউরোস্পোর্ট টিভিতে সম্প্রচারিত হবে।

অনলাইন স্ট্রিমিং

অনলাইনে অবশ্য ফিফা+ ওয়েবসাইটে এই ম্যাচটির স্ট্রিমিং দেখতে পাবেন। 

ভারত বনাম ইরাকের এই ম্যাচটি কিন্তু আবার দুই বন্ধুর মগজাস্ত্রের লড়াইয়েরও সাক্ষী থাকতে চলেছে। ভারতের কোচ ইগর স্তিমাচ ও ইরাকের কোচ জেসাস কাসাস। স্তিমাচের চেয়ে ৬ বছরের জুনিয়র কাসাস স্পেনের দল কাদিজ় সিএফ (Cádiz CF)-এ খেলতেন। যে দলে ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত খেলেছেন স্তিমাচ। বৃহস্পতিবার তাঁরা দুজনই থাকবেন প্রতিপক্ষ শিবিরের ডাগ আউটে। 

ম্যাচের আগে প্রাক্তন সতীর্থের সঙ্গে দেখা করে যেমন খুশি স্তিমাচ, তেমনই দলের পারফরম্যান্সের বিষয়েও ইতিবাচক তিনি। সাংবাদিক বৈঠকে ভারতের কোচকে বলেন, 'স্পেনে আমার খেলার সময়কার এক বন্ধুর সঙ্গে দেখা করে খুব খুশি হলাম। দুই দল ও কোচেরা আশা করছি উপভোগ করবে। ইরাকের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে, যারা অ্যারাবিয়ান গাল্ফ কাপ চ্যাম্পিয়ন, তাদের বিরুদ্ধে ভাল কিছু করার জন্য মাঠে সর্বস্ব দিয়ে ঝাঁপাব।'

ভারতকে সমীহ করছেন ইরাক কোচ কাসাসও। ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে ২৯ ধাপ এগিয়ে রয়েছে ইরাক। তাদের বর্তমান ফিফা ব়্যাঙ্কিং ৭০। কাসাস বলেছেন, 'ভারত মোটেও সহজ প্রতিপক্ষ নয়। ওদের ম্যাচ দেখেছি। খুব ভাল দল। খুব সংগঠিত ওরা। আক্রমণে অনেক বৈচিত্র। শর্ট বল ও লং বল- দুভাবেই খেলতে পারদর্শী। আমাদের লক্ষ্য টুর্নামেন্ট জিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের জন্য সঠিক প্রস্তুতি নেওয়া।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: আবারও সেরা হওয়ার দৌড়ে মেসি, ব্যালন ডি'অরের ৩০ জনের তালিকায় নেই রোনাল্ডোর নাম

সেরা শিরোনাম

Spain vs Argentina: কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
Pakistan Cricket: একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
Cristiano Ronaldo: বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে

ভিডিও

Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Amit Shah : 'শুভেন্দুজিকে খুব খুব ধন্যবাদ ও সাধুবাদ দিতে চাই', বললেন অমিত শাহ | ABP Ananda
Titagarh News: রমরমিয়ে চলছিল বেআইনি কারবার, ভোটার কার্ড তৈরির চক্র ফাঁস টিটাগড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget