এক্সপ্লোর

Paris Olympics: এশিয়ান গেমসে রুপো, তবুও জ্যাভলিন ছাড়তে চেয়েছিলেন প্যারিসে পদক জয়ের অন্যতম দাবিদার কিশোর

Kishore Jena: এবারই প্রথমবার দেশের হয়ে অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করতে নামবেন কিশোর। নীরজের পর জ্যাভলিনে ভারতের পদক জয়ের আশা রয়েছে তাঁকে নিয়েও।

মুম্বই: কিশোর জেনা। বয়স ২৮। বাড়ি ওড়িশা। ভারতীয় অ্যাথলিট। যিনি জ্যাভলিনে প্যারিস অলিম্পিক্সে ভারতের পদক জয়ের অন্য়তম দাবিদার। কিন্তু কত জন জানেন এই তরুণ অ্যাথলিটকে। নীরজ চোপড়া (Neeraj Chopra) টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2024) সোনা জয়ের পর থেকে তিনিই খবরে। পানিপথের তরুণকে নিয়ে আশায় বুক বেঁধেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কিন্তু পিছিয়ে নেই কিন্তু কিশোরও। জেনে নিন অলিম্পিক্সের মঞ্চে প্রথমবার খেলতে নামা কিশোর জেনার সম্পর্কে-

এবারই প্রথমবার দেশের হয়ে অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করতে নামবেন কিশোর। নীরজের পর জ্যাভলিনে ভারতের পদক জয়ের আশা রয়েছে তাঁকে নিয়েও। তার অন্য়তম কারণ কিশোরের সাম্প্রতিক ফর্ম। ২০২২ সালে হাংঝাউ এশিয়ান গেমসে রুপো জিতেছিলেন কিশোর। এরপরই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই কিশোর। কিন্তু একটা সময় ছিল যখন খেলাই ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন কিশোর। নীরজ চোপড়াকে টোকিও অলিম্পিক্সে পদক জিততে দেখে নিজেকে উদ্বুদ্ধ করলেও নিজে সাফল্য পাবেন কি না তা নিয়ে সন্দিহান ছিলেন ২৮ বছরের এই তরুণ অ্যাথলিট। তিরুঅনন্তপুরমে ইন্ডিয়া গ্রাঁ পিক্সে ৮১.০৫ মিটার দূরত্ব অতিক্রম করতে পেরেছিলেন কিশোর। যদিও বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সরাসরি সুযোগ পাননি কিশোর। বিশ্ব ক্রমতালিকার কোটা থেকে সুযোগ এসেছিল।

জিও সিনেমার এক সাক্ষাৎকারে কিশোর বলেছেন, ''ক্রমতালিকায় নেমে যাওয়ার পর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলাম লেবাননে। সেখানে ৭৮ মিটার দূরত্ব অতিক্রম করতে পেরেছিলাম। নিজেকে নিংড়ে দিয়েছিলাম। কিন্তু সাফল্য পাইনি। তখনই মনের মধ্যে ছটফটানি শুরু হয়েছিল। ভেবেছিলাম খেলাটা আমার জন্য নয়। জ্যাভলিন ছেড়ে দেব ভেবেছিলাম। বাবা সেই সময় আমাকে অনেক উৎসাহ জুগিয়েছিলেন।'' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by IOS Sports & Entertainment (@ios_sports)

হাংঝাউ এশিয়ান গেমসে নীরজ সোনা জেতেন। রুপো জেতেন কিশোর। তবে প্যারিস অলিম্পিক্সে লড়াইটা আরও কঠিন হবে জানেন এই তরুণ। কিশোর বলছেন, ''এখন প্যারিসে আমার সেরাটা দিতে চাই। আমি বেশ আত্মবিশ্বাসী। যদিও আমি কোনো নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করিনি, আমি আমার ব্যক্তিগত সেরা উন্নতি করার লক্ষ্য রাখছি।'' এখন দেখার নীরজের সঙ্গে ভারতের হয়ে অলিম্পিক্স থেকে পদক আনতে পারেন কি না কিশোর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget