এক্সপ্লোর

Andre Russell: বিশাখাপত্তনমে ব্যাটিং বিক্রমে সচিনের রেকর্ড টপকালেন রাসেল

DC vs KKR: কেকেআরের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বুধবার ১৯ বলে ৪১ রানের ইনিংস খেলেন আন্দ্রে রাসেল।

বিশাখাপত্তনম: বছর আসে, বছর যায়, কিন্তু জামাইকার দীর্ঘকায় অলরাউন্ডারের বিক্রম কমে না। প্রতি বছরই আইপিএলের মঞ্চে আন্দ্রে রাসেল (Andre Russell) নিজের পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করেন। এই বছরও সেই ধারা অব্যাহত। বুধবার বিশাখাপত্তনমও সাক্ষী থাকল রাসেল-মাসেলের। ১৯ বলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের (DC vs KKR) হয়ে খেললেন ৪১ রানের ইনিংস। আর এই ইনিংসের সুবাদেই সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) পিছনে ফেললেন রাসেল।

আইপিএলের সর্বকালীন তালিকায় রাসেলের স্ট্রাইক রেটই দ্বিতীয় সর্বাধিক। বড় বড় ছক্কা হাঁকানোয় সিদ্ধহস্ত তিনি। বুধবারও 'দ্রে রাস'র ব্যাটিং ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ২১৫-রও বেশি। চারটি চার ও তিনটি ছক্কায় সাজানো ছিল রাসেলের ইনিংস। এই ইনিংসের সুবাদে আইপিএলের সর্বকালীন রানসংগ্রাহকদের তালিকায় 'মাস্টার ব্লাস্টার'-কে পিছনে ফেললেন রাসেল। রাসেল ১১৫টি আইপিএল ম্যাচে ২৯.৯৬ গড়ে মোট ২৩৬৭ রান করেছেন। স্ট্রাইক রেট ১৭৬.১১। সচিনের ৭৮ ম্যাচে সেখানে সংগ্রহ ২৩৩৪। গড় ৩৪.৮৩। অবশ্য সর্বকালীন তালিকায় রাসেল অনেক পিছনে (৪৪ নম্বরে) রয়েছেন।

চলতি মরশুমে কিন্তু বেশ ভালই ফর্মে রয়েছেন তারকা অলরাউন্ডার। ইতিমধ্যেই ২৩৮-র স্ট্রাইক রেটে ১০৫ রান করে ফেলেছেন তিনি। শুধু তাই নয়, শতাধিক উইকেটও রয়েছে তাঁর দখলে। কালই কেকেআরের জার্সিতে নিজের শততম উইকেটটিও নিয়ে ফেলে রাসেল। সুতরাং, রাসেল যে কোনও দলেরই যে সম্পদ, তা আলাদাভাবে আর বলে দেওয়ার প্রয়োজন হয় না। 

 

 

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাটিং করে অল্পের জন্য আইপিএলের সর্বাধিক রানের রেকর্ড নিজেদের নামে করার সুযোগ হাতছাড়া করে কেকেআর। তবে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটে ২৭২ রানের বিরাট স্কোর বোর্ডে খাড়া করে নাইট শিবির। সৌজন্যে সুনীল নারাইনের ৮৫ রানের ইনিংসের পাশাপাশি অঙ্গকৃষের ৫৪ ও আন্দ্রে রাসেলের বিধ্বংসী ৪১ রানের ইনিংস। জবাবে বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তী তিনটি করে উইকেট নিয়ে দিল্লিকে ১৬৬ রানেই অল আউট করে দেয়। ক্যাপিটালসের হয়ে ঋষভ পন্থ ৫৫ ও ট্রিস্টান স্টাবসের ৫৪ রানের ইনিংস ব্যতীত আর কেউ বলার মতো রান করেননি।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: অবশেষে সেরেছে চোট! সপ্তাহান্তেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামতে চলেছেন সূর্যকুমার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget