এক্সপ্লোর

KL Rahul : LSG-র সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া নিয়ে নীরবতা ভাঙলেন কেএল রাহুল, কী বললেন ?

IPL 2025: ৩ মরশুমে দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনিই। ১৪১০ রান। যদিও ২০২৫-এর মরশুমের আগে তাঁকে ধরে রাখছে না ফ্র্যাঞ্চাইজি।

নয়াদিল্লি : ২০২৫-এর আইপিএল তাঁকে ক্রিকেট উপভোগ করার মঞ্চ তৈরি করে দেবে। তার সঙ্গে সঙ্গে ভারতে টি২০ স্কোয়াডে প্রত্যাবর্তনেরও। তেমনই আশা করছেন টিম ইন্ডিয়ার অন্যতম ডানহাতি ব্যাটার কে এল রাহুল। ২০২২-এর টি২০ বিশ্বকাপের পর থেকে আর ভারতের জার্সি গায়ে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে খেলেননি রাহুল। ২০১৬ সালে অভিষেকের পর থেকে ভারতের হয়ে ৭২টি টি২০ ম্যাচ খেলেছেন এই ব্যাটার। রান করেছেন ২,২৬৫, গড় ৩৭.৭৫। স্ট্রাইক রেটও যথেষ্ট ভাল, ১৩৯.১২। এর মধ্যে রয়েছে ২টি শতরান এবং ২২টি অর্ধ শতরান। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লখনৌ সুপার জায়ান্টসকে নেতৃত্বও দিয়েছেন। ২০২২ ও ২০২৩ সালে দল প্লেঅফেও পৌঁছয়।

৩ মরশুমে দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনিই। ১৪১০ রান। যদিও ২০২৫-এর মরশুমের আগে তাঁকে ধরে রাখছে না ফ্র্যাঞ্চাইজি। আগামী ২৪ ও ২৫ নভেম্বর জেড্ডায় বসতে চলেছে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। এই পরিস্থিতিতে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে নিজের ভাগ্য খোলার জন্য নতুন দলের খোঁজে রাহুল।

স্টার স্পোর্টস তাদের এক্স হ্যান্ডেলে রাহুলের একটি প্রোমো ভিডিও প্রকাশ করেছে। সেখানে রাহুলকে বলতে শোনা যায়, "বেশ কিছুদিন টি২০ দলের বাইরে আছি। খেলোয়াড় হিসাবে আমি কোথায় দাঁড়িয়ে তা জানি। প্রত্যাবর্তনের জন্য কী করা দরকার তাও জানি। কাজেই, এই আইপিএল মরশুমের দিকে আমি তাকিয়ে থাকব। যাতে এই প্ল্যাটফর্ম আমাকে সেই মঞ্চ দেয় যেখান থেকে আমি ফিরতে পারি এবং আমার ক্রিকেটটা উপভোগ করতে পারি। আমার লক্ষ্য, ভারতের টি২০ দলে প্রত্যাবর্তন করা।"  

কেন তিনি মেগা নিলামের পুলে ঢুকেছেন, সেকথাও বলেছেন রাহুল। তাঁর বক্তব্য, "আমি নতুন করে শুরু করতে চেয়েছিলাম। আমার অপশনগুলো দেখতে চাইছিলাম এবং যেখানে স্বাধীনতা পাব সেখানে গিয়ে খেলতে চেয়েছি। যেখানে দলের পরিবেশটা থাকবে হালকা। কখনো কখনো আপনাকে এগিয়ে যেতে হবে এবং নিজের জন্য ভালটা বেছে নিতে হবে।"

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে তেমন রান পাননি। তারপরেই পরপর দুই টেস্টে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। তবে আসন্ন অস্ট্রেলিয়া সফরে তিনি জাতীয় দলে রয়েছেন। সেই বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) আগে রাহুলকে (KL Rahul) ভারতীয় 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়। সেখানে ওপেন করতে নেমেও ব্যর্থ তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget