এক্সপ্লোর

IND vs SL: বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচ দেখেই বুঝেছিলাম ওয়ালালাগে ভারতের বিরুদ্ধেও ভাল পারফর্ম করবে: শনাকা

Asia Cup 2023, IND vs SL: গতকাল শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করে ফেলেছে রোহিত বাহিনী। যার ফলে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ এখন নক আউট হয়ে গেল।

কলম্বো: এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরে গতকাল শ্রীলঙ্কাকে (IND vs SL) হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ৪১ রানে জয় ছিনিয়ে নিয়েছে টিম রোহিত। তবে ম্যাচ ভারত জিতলেও মন জয় করে নিয়েছেন শ্রীলঙ্কার ২০ বছরের তরুণ অলরাউন্ডার দুনিথ ওয়াল্লালাগে। প্রথমে বল হাতে পাঁচ উইকেট নিয়েছিলেন। এরপর ব্যাট হাতে খারাপ সময়ে দলের পাশে দাঁড়িয়ে লড়াই করেছেন। অপরাজিত থেকেছেন ৪২ রান করে। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন ওয়াল্লালাগে। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এসে লঙ্কা অধিনায়কের মুখেও শোনা গেল তাঁর দলের তরুণ সৈনিকের নামে প্রশংসা। 

খেলার পর শনাকা বলেন, ''আমি ভেবেছিলাম যে এটা ব্যাটিং উইকেট হবে। তবে ওয়ালালাগে, ধনঞ্জয় ও আসালাঙ্কা লড়াই করেছে ভাল। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ালালাগেকে দেখার পর আমি নিশ্চিত ছিলাম যে ভারতের বিরুদ্ধেও ও সাফল্য পাবে। কোহলির উইকেট যখন পেল, তখনই মনে হচ্ছিল যে এটা ওর দিন হতে চলেছে। আরও কয়েকটা উইকেট ও পাবেই।'' উল্লেখ্য, গতকাল ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডারে একাই ভাঙন ধরান এই ২০ বছরের তরুণ। কোহলি, রোহিত, গিল, হার্দিক ও রাহুলের উইকেট তুলে নেন ওয়ালালাগে। 

শনাকা ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ''ভারতীয় দলকে আমি শুভেচ্ছা জানাতে চাই। ওঁদের দলে দুর্দান্ত কিছু ক্রিকেটার রয়েছেন। এছাড়াও অনেক অভিজ্ঞতা সম্পন্ন দল ভারতের। আমাদের জন্য হার্ডলাক। তবে আরও একটা ম্যাচ রয়েছে। সেই ম্যাচেই আমাদের লড়াই দিতে হবে। কুলদীপ অসাধারণ একজন স্পিনার। আমি ইতিবাচক মনোভাব নিয়ে খেলতে চেয়েছিলাম। দলের সতীর্থদেরও ধন্যবাদ জানাতে চাই আমাকে সমর্থন করার জন্য সবসময়।"

এই ম্যাচের আগে টানা ১৩টি ওয়ান ডে ম্যাচ জিতেছিল শ্রীলঙ্কা। ওয়ান ডের ইতিহাসে অস্ট্রেলিয়া বাদে এর থেকে ভাল রেকর্ড আর কারুর নেই। উপরন্তু পাকিস্তান ম্যাচ শেষ হওয়ার পর টিম ইন্ডিয়া বিশ্রাম নেওয়ার জন্য ২৪ ঘণ্টাও সময় পায়নি। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে চ্যালেঞ্জটা কঠিন হতে চলেছিল, তা বোঝাই যাচ্ছিল। হলও তাই। প্রথমে ব্যাট করে কাল যেখানে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র দুই উইকেট হারিয়ে ৩৫০ রানের গণ্ডি পার করেছিল ভারত, সেখানে এদিন লঙ্কান স্পিনারদের দাপটে কোনওক্রমে দু'শোর গণ্ডি পার করে টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত ২১৩ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। তবে জবাবে শ্রীলঙ্কার ইনিংসও শেষ হয়ে যায় ১৭২ রানে।

সেরা শিরোনাম

Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget