এক্সপ্লোর

৪৪ ম্যাচ কাটাতে হয়েছে মাঠের বাইরে, অবশেষে আইপিএল-এ অভিষেক হল মনু কুমারের

২০১৮ সালে আইপিএল-এর নিলামে ২০ লক্ষ টাকা দিয়ে মনুকে দলে নেয় সিএসকে।

দুবাই: এবারের আইপিএল-এ প্লে-অফে যাওয়ার আর কোনও সুযোগ নেই চেন্নাই সুপার কিংসের। তবে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয় পেয়েছে মহেন্দ্র সিংহ ধোনির দল। এই ম্যাচেই আইপিএল-এ অভিষেক হয়েছে পেসার মনু কুমারের। আড়াই বছর ধরে অপেক্ষার পর প্রথমবার খেলার সুযোগ পেয়েছেন তিনি। যদিও ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি এই পেসার। ২ ওভার বল করে ২০ রান দেন তিনি। কোনও উইকেট পাননি। ফলে ব্যক্তিগতভাবে প্রথম ম্যাচ তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকছে না। যদিও দল জেতায় তিনি খুশি। ধোনির রাজ্য ঝাড়খণ্ডের ক্রিকেটার মনু। তিনি ঝাড়খণ্ডের হয়েই ঘরোয়া ক্রিকেট খেলেন। এই পেসার ২৫টি উইকেট নিয়েছেন। গড় ২২ এবং ইকনমি রেট ৬.৯০। গত মরসুমে সৈয়দ মুস্তাক আলি টি-২০ প্রতিযোগিতায় ৯ ম্যাচ খেলে ১০টি উইকেট নেন মনু। ২০১৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলেও ছিলেন তিনি। ২০১৮ সালে আইপিএল-এর নিলামে ২০ লক্ষ টাকা দিয়ে মনুকে দলে নেয় সিএসকে। কিন্তু এতদিন তাঁকে খেলার সুযোগ দেওয়া হয়নি। ৪৪টি ম্যাচ মাঠের বাইরে বসে কাটানোর পর অবশেষে খেলার সুযোগ পেয়ে এই পেসার খুশি। তাঁকে গতকাল শার্দুল ঠাকুরের বদলে খেলার সুযোগ দেওয়া হয়। ধোনি জানিয়েছেন, যাঁরা এতদিন খেলার সুযোগ পাননি, এবারের আইপিএল-এর বাকি ম্যাচগুলিতে তাঁদের সুযোগ দেওয়া হবে।

সেরা শিরোনাম

Mohammed Siraj: সিরাজকে একাদশের বাইরে রাখাটা কি ভুল সিদ্ধান্ত? কী বলছে তারকা পেসারের সাম্প্রতিক পারফরম্য়ান্স?
সিরাজকে একাদশের বাইরে রাখাটা কি ভুল সিদ্ধান্ত? কী বলছে তারকা পেসারের সাম্প্রতিক পারফরম্য়ান্স?
NZ vs IND Live: রাহুল-যশস্বীর জমাটি শুরু, চা পানের বিরতিতে কোনও উইকেট না হারিয়ে সাজঘরে ফিরল ভারত
রাহুল-যশস্বীর জমাটি শুরু, চা পানের বিরতিতে কোনও উইকেট না হারিয়ে সাজঘরে ফিরল ভারত
NZ vs IND: লাঞ্চের পরে হু হু করে পড়ল উইকেট, ৩৬৮ রানে গুটিয়ে গেল কিউয়ি ইনিংস, ৪ উইকেট পেলেন বুমরা
লাঞ্চের পরে হু হু করে পড়ল উইকেট, ৩৬৮ রানে গুটিয়ে গেল কিউয়ি ইনিংস, ৪ উইকেট পেলেন বুমরা
Mohd Hafizuddin Roslin: ভয়াবহ বাইক দুর্ঘটনার কবলে কমনওয়েলথে সোনাজয়ী, কেটে বাদ দিতে হল ডানহাত
ভয়াবহ বাইক দুর্ঘটনার কবলে কমনওয়েলথে সোনাজয়ী, কেটে বাদ দিতে হল ডানহাত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget