এক্সপ্লোর

কোহলির শতরান, শেষ ওভারে ছয় ফিনিশার ধোনির, দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

অ্যাডিলেড:  বিরাট কোহলির দুরন্ত শতরান ও ফিনিশারর ধোনির অনবদ্য ৫৫ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৬ উইকেটে জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনল ভারত। ২৯৯ রানের জয়ের লক্ষ্যে চার বল বাকি থাকতেই পৌঁছে যায় ভারত। সমালোচকদের জবাব দিয়ে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলে দলকে জয়ের দরজায় পৌঁছে দিলেন ধোনি। বেশ কিছুদিন পরে ধোনিকে ফিনিসারের ভূমিকায় দেখা গেল। ৫৪ বলে ৫৫ রান করলেন তিনি। মেরেছেন মাত্র দুটি ওভার বাউন্ডারি। তারমধ্যে একটি এল শেষ ওভারের প্রথম বলে। ওই ওভারে জয়ের জন্য সাত রান দরকার ছিল ভারতের। প্রথম বলে ওভারবাউন্ডারি ও দ্বিতীয় হলে একরান নিয়ে ম্যাচ ফিনিস করেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন দীনেশ কার্তিক। ১৪ বলে ২৫ রানে অপরাজিত থাকলেন তিনি। তাঁদের অবিচ্ছিন্ন জুটিতে যোগ হল ৫৭ রান।

রান তাড়ার কাজটা দারুণভাবে শুরু করেছিলেন দুই ওপেনার শিখর ধবন ও রোহিত শর্মা। ধবনকে বেশ ছন্দে দেখা যাচ্ছিল। কিন্তু ২৮ বলে ৩২ রান করে বল মাঠের বাইরে পাঠাতে গিয়ে আউট হলেন তিনি।বেবরেনড্রফের শিকার হন তিনি। ৪৭ রানে ভারতের প্রথম উইকেট পড়ে। এরপর বিপজ্জনক হয়ে ওঠার মুখে আউট হন রোহিত শর্মাও। ততক্ষণে অবশ্য দলের রান ১০০ পেরিয়ে যায়। স্টোয়নিসের বলে ৫২ বলে ৪৩ রান করে আউট হন রোহিত। তাঁর ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছয়। দ্বিতীয় উইকেটে রোহিত ও বিরাট কোহলির জুটিতে ৫৩ রান যোগ হয়। চার নম্বরে অম্বাতি রায়ডুকে চেনা ছন্দে দেখা যায়নি। তিনি ৩৬ বলে ২৪ রান করে ম্যাক্সওয়েলের বলে আউট হয়ে যান। ১৬০ রানে ভারতের তৃতীয় উইকেটের পতন হয়। এরপর ব্যাট করতে নামেন ধোনি। এদিনের ম্যাচে ব্যাট হাতে ফের স্বমহিমায় কোহলি। শতরান করলেন ক্যাপ্টেন কোহলি। একদিনের কেরিয়ারের ৩৯-তম শতরান করলেন কোহলি। চোখধাঁধানো ব্যাটিংয়ের জোরে এল শতরান। ১১২ বলে ১০৪ রানে আউট হয়ে ফেরেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচটি বাউন্ডারি ও দুটি ওভারবাউন্ডারিতে। ধোনির সঙ্গে কোহলির জুটিতে ৮২ রান যোগ হয়। ২৪২ রানে ভারতের চতুর্থ উইকেট পড়ে। এরপর বাকি কাজটা শেষ করেন ধোনি ও কার্তিক।

এর আগে শন মার্শের অনবদ্য শতরানের দৌলতে অ্যাডিলেডে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের সামনে ২৯৯ রানের লক্ষ্যমাত্রা রাখে অস্ট্রেলিয়া। মঙ্গলবার, টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ২৬ রানে দুই ওপেনার ফিরে গেলে ক্রিজে আসেন শন মার্শ। যখন আউট হন, তখন দলের স্কোর ২৮৩। ১২৩ বলে করা ১৩১ রানের ঝকঝকে ইনিংসটি সাজানো ছিল ১১টি চার ও ৩টি ছক্কায়। শেষদিকে স্বভাবোচিত ঢঙে খেলে ৩৭ বলে ৪৮ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৯৮ রান করে অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন ভূবনেশ্বর কুমার। ১০ ওভারে মাত্র ৪৫ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন তিনি। ৫৮ রানের বিনিময়ে ৩টি উইকেট পেয়েছেন মহম্মদ শামিও। জাডেজা নেন একটি। ভারতীয় দলে এদিন একটি পরিবর্তন হয়। খলিল আহমেদের জায়গায় দলে অভিষেক ঘটে মহম্মদ সিরাজের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget