এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

কোহলি, ধোনিকে বিশ্রাম, শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-২০ সিরিজে ভারতের তরুণ দল

নয়াদিল্লি: শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-২০ সিরিজে ভারতের অধিনায়ক বিরাট কোহলি, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি সহ প্রথম দলের একঝাঁক ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হল। কোহলি, ধোনি ছাড়াও বিশ্রাম দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ড্য, কুলদীপ যাদবকে। এই সিরিজে ভারতের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। সহ-অধিনায়ক শিখর ধবন। দল ঘোষণার পর প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘মহেন্দ্র সিংহ ধোনি বিশ্রাম চেয়েছিলেন। তাই এই সিরিজে তাঁকে পাওয়া যাবে না। আমরা ক্রিকেটারদের ওয়ার্কলোড এবং ভবিষ্যতের সিরিজগুলির কথা মাথায় রেখেই এই সিরিজের জন্য দল বেছে নিয়েছি। হাই-পারফরম্যান্স দলের সদস্যরা পরামর্শ দেন, আমাদের পেসারদের অ্যাথলেটিক পারফরম্যান্সের উন্নতি এবং চোটমুক্ত রাখার জন্য পর্যাপ্ত বিশ্রাম দেওয়া দরকার। সেই পরামর্শ মেনেই পেসারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ শ্রীলঙ্কায় ৬ থেকে ১৮ মার্চ পর্যন্ত এই ত্রিদেশীয় সিরিজে খেলবে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে। তিনটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। তারপর হবে ফাইনাল। শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সব ম্যাচই হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। সৈয়দ মুস্তাক আলি টি-২০ প্রতিযোগিতা এবং আইপিএল-এ যাঁরা ভাল পারফরম্যান্স দেখিয়েছেন, তাঁদেরই ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। গত ডিসেম্বরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে যাঁরা দলে ছিলেন, তাঁদেরও সুযোগ দেওয়া হয়েছে। উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ, অফস্পিনার ওয়াশিংটন সুন্দর, পেসার মহম্মদ সিরাজ, অলরাউন্ডার দীপক হুডা দলে ফিরেছেন। হার্দিকের বদলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার বিজয় শঙ্কর। তবে ঘরোয়া ম্যাচগুলিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর পরেও সুযোগ পাননি ব্যাটসম্যান ময়ঙ্ক অগ্রবাল। ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধবন (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, সুরেশ রায়না, মণীশ পাণ্ডে, দীনেশ কার্তিক, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহল, অক্ষর পটেল, বিজয় শঙ্কর, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ ও ঋষভ পন্থ।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CSK vs DEL: অপরাজিত ৮৭ রানের ইনিংস স্যামসনের, দিল্লির বিরুদ্ধে ৮ উইকেটে জয় সিএসকের
অপরাজিত ৮৭ রানের ইনিংস স্যামসনের, দিল্লির বিরুদ্ধে ৮ উইকেটে জয় সিএসকের
Manoj Tiwary: '৫ কোটি টাকা দিতে পারিনি, তাই টিকিট পাইনি', তৃণমূল ছেড়েই বিস্ফোরক মনোজ
'৫ কোটি টাকা দিতে পারিনি, তাই টিকিট পাইনি', তৃণমূল ছেড়েই বিস্ফোরক মনোজ
MS Dhoni: দিল্লি ম্যাচেও একাদশে নেই ধোনি, তাহলে কি গোটা আইপিএলেই দেখা যাবে না?
দিল্লি ম্যাচেও একাদশে নেই ধোনি, তাহলে কি গোটা আইপিএলেই দেখা যাবে না?
IPL 2026: ফিট লুঙ্গি এনগিডি, আজ চেন্নাইয়ের বিরুদ্ধে দিল্লি একাশে ফিরলেন প্রোটিয়া তারকা
ফিট লুঙ্গি এনগিডি, আজ চেন্নাইয়ের বিরুদ্ধে দিল্লি একাশে ফিরলেন প্রোটিয়া তারকা

ভিডিও

Banglar Bidhan | ৯ জেলায় কার্যত নিশ্চিহ্ন তৃণমূল, হারলেন একডজনেরও বেশি মন্ত্রী
Banglar Bidhan | ভোট থেকে গণনা, ম্যান অফ দ্য ম্যাচ কমিশন, জনতার রায়ে 'ভ্যানিশ' হল তৃণমূলই
Banglar Bidhan | পদ্মাসনে বাংলা | মানুষের জমা ক্ষোভের ধাক্কায় ছারখার তৃণমূল। 'ভ্যানিশ' তৃণমূল
West Bengal Election Results 2026 : 'চিরস্মরণীয় হয়ে থাকবে ছাব্বিশের ভোট'। পোস্ট প্রধানমন্ত্রীর
WB Election Results 2026 : শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে থেকে হেরে গেলেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: নির্বাচনে জিতেই ময়দানে সজল, জগন্নাথরা, ভোট পরবর্তী হিংসা রুখতে দিলেন কড়া বার্তা
নির্বাচনে জিতেই ময়দানে সজল, জগন্নাথরা, ভোট পরবর্তী হিংসা রুখতে দিলেন কড়া বার্তা
Mamata Refuses to Resign : মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কী হতে পারে? জানুন বিশেষজ্ঞরা কী বলছেন
মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কী হতে পারে? জানুন বিশেষজ্ঞরা কী বলছেন
TMC Ratna Chatterjee: 'সিন্ডিকেট কিছুটা হয়েছিল, নো ডাউট', হারের পরই রত্নার গলায় ক্ষোভের সুর, আর কী বললেন?
'সিন্ডিকেট কিছুটা হয়েছিল, নো ডাউট', হারের পরই রত্নার গলায় ক্ষোভের সুর, আর কী বললেন?
Prosenjit Chatterjee:
"দয়া করে আমার গায়ে কোনও রাজনৈতিক রং লাগাবেন না, আমি কাউকে ফোন করিনি", ভোটের ফলপ্রকাশের পর তাৎপর্যপূর্ণ পোস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
Mamata Banerjee: 'নির্লজ্জতার উদাহরণ রাখছেন... ১ নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম...', মমতাকে চরম কটাক্ষ তরুণজ্যোতির
'নির্লজ্জতার উদাহরণ রাখছেন... ১ নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম...', মমতাকে চরম কটাক্ষ তরুণজ্যোতির
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
IndiGo Flight Fire: IndiGo-র বিমানে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ, ধোঁয়া-আগুনে আতঙ্ক, তড়িঘড়ি নামনো হল যাত্রীদের
IndiGo-র বিমানে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ, ধোঁয়া-আগুনে আতঙ্ক, তড়িঘড়ি নামনো হল যাত্রীদের
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Embed widget