এক্সপ্লোর

পারথে পেইন-কোহলি বাদানুবাদ: ভারত অধিনায়কের সমালোচনা অজি সংবাদমাধ্যমের, ‘ও বোকা’, কটাক্ষ জনসনের, পাশে বিসিসিআই

নয়াদিল্লি: পারথ টেস্ট চলাকালীন বিরাট কোহলি ও টিম পেইনের মধ্যে হওয়া বাকযুদ্ধ-বিতর্কে ভারত অধিনায়কের পাশে দাঁড়াল বিসিসিআই। টেস্ট চলাকালীন বারবার দেখা গিয়েছে মাঠে দুই অধিনায়কের মধ্যে কথার লড়াই চলছে। পরিস্থিতি সামাল দিতে আম্পায়ারকে মধ্যস্থতা করতে হয়। যদিও, দুজনই দাবি করেন, সীমা কখনই অতিক্রম করা হয়নি। তবে, অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, পেইনকে বারবার নিজের বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান হওয়ার বিষয়টি মনে করিয়ে দিয়ে খোঁচা দিচ্ছিলেন কোহলি। অজি সংবাদমাধ্যমের দাবি, পেইনকে কোহলি বলেন, আমি বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। সেখানে তুমি অস্থায়ী অধিনায়ক মাত্র। এদিন অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের দাবি উড়িয়ে কোহলির পাশে দাঁড়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তারা বলে, অজি সংবাদমাধ্যমের দাবি একেবারেই ভিত্তিহীন। বিসিসিআই-এর পাল্টা দাবি, মাঠে এমন কথা কখনই বলেননি ভারত অধিনায়ক। বোর্ডের তরফে জানানো হয়েছে, অস্ট্রেলিয়া সফররত টিম ম্যানেজমেন্টের সঙ্গে এই ইস্যু নিয়ে ব্যাখ্যা তলব করা হয়েছিল। তারা যা উত্তর দিয়েছে, তাতে সন্তুষ্ট বোর্ড। বিসিসিআই কোহলির পাশে দাঁড়ালেও, ভারতীয় অধিনায়কের সমালোচনা করেন প্রাক্তন অজি ফাস্ট বোলার মিচেল জনসন। তিনি দাবি করেন, দ্বিতীয় টেস্ট চলাকালীন প্রতিপক্ষের উদ্দেশে কোহলি ব্যবহার অসম্মানজনক ছিল। তাঁর অভিযোগ, মাঠে অনেক কিছু (অনভিপ্রেত) ঘটনা ঘটিয়েও পার পেয়ে যান কোহলি। কারণ, তিনি বিরাট কোহলি। কিন্তু, এই টেস্টে তাঁকে দেখে বোকা মনে হয়েছে, দাবি জনসনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: পয়েন্ট টেবিলের সাপ লুডোর খেলা আরও জমে গেল, কী করবে নাইটরা?
পয়েন্ট টেবিলের সাপ লুডোর খেলা আরও জমে গেল, কী করবে নাইটরা?
Mahendra Singh Dhoni: এ বছরেই ইতি না আগামী মরশুমে ফিরবেন ধোনি? কী জানালেন সিএসকে অধিনায়ক রুতুরাজ?
Mahendra Singh Dhoni: এ বছরেই ইতি না আগামী মরশুমে ফিরবেন ধোনি? কী জানালেন সিএসকে অধিনায়ক রুতুরাজ?
Cristiano Ronaldo: আরবভূমিতে প্রথম খেতাব রোনাল্ডোর, সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন আল নাসের
আরবভূমিতে প্রথম খেতাব রোনাল্ডোর, সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন আল নাসের
Vaibhav Sooryavanshi: বৈভবের সঙ্গে সচিনের তুলনা করবেন না! সাফ জানিয়ে দিচ্ছেন আইপিএলে কোহলিদের কোচ
বৈভবের সঙ্গে সচিনের তুলনা করবেন না! সাফ জানিয়ে দিচ্ছেন আইপিএলে কোহলিদের কোচ

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget