এক্সপ্লোর

অধিনায়ক বিরাটের মধ্যে নিজেকে এবং পন্টিংকে দেখছেন স্টিভ ওয়া

মেলবোর্ন: মাইকেল ক্লার্ক, অ্যাডাম গিলক্রিস্টের পর এবার ভারতের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ার আরও এক প্রাক্তন অধিনায়ক। বিরাটের অধিনায়কত্বে নিজেকে এবং রিকি পন্টিংকে খুঁজে পাচ্ছেন বলে জানালেন স্টিভ ওয়া। তবে একইসঙ্গে তিনি বলেছেন, বিরাট নিজের মতো। চলতি সিরিজের শুরু থেকেই বিরাটকে নিয়ে বিতর্ক চলছে। তবে তা সত্ত্বেও তাঁর পাশে দাঁড়িয়ে স্টিভ বলেছেন, ‘কোহলি অত্যন্ত আগ্রাসী অধিনায়ক। ও দলের সবাইকে কথা বলতে উৎসাহ দেয়। ওর শরীরের ভাষা ইতিবাচক। আমার দলে এগুলোই চাইতাম। আমি সবসময় বিশ্বাস করে এসেছি, নিজেকে প্রকাশ করা গুরুত্বপূর্ণ। দলের সদস্যরা একে-অপরকে ইতিবাচক হতে সাহায্য করলে বিপক্ষ মনে করে, এই দল কঠিন প্রতিপক্ষ। বিরাট কোহলি সেটাই করে। ওর জন্য খেলে ক্রিকেটাররা। এটা একজন অধিনায়কের পক্ষে দারুণ সঙ্কেত। রিকি পন্টিংও এরকম খেলোয়াড় ছিল। ও দলের সামনে ইদাহরণ হয়ে উঠত। বিরাট কোহলি সেটাই করে। আমার অধিনায়কত্বের কিছু ধরনও ওর মধ্যে আছে। এতে আমি খুশি।’ বেশিদিন ভারতের অধিনায়ক হননি বিরাট। তবে স্টিভের মতে, এরই মধ্যে তিনি ভারতের নতুন মুখ হয়ে উঠেছেন। কোহলি বিপক্ষকে মুখের উপর জবাব দিতে পারেন, তিনি আক্রমণাত্মক, ইতিবাচক এবং এমনভাবে দলকে নেতৃত্ব দেন, যাতে বাকিরা বুঝতে পারে তিনি কীভাবে দলকে খেলাতে চাইছেন।

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
ENG vs IND: ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স
ফের ব্যর্থ বৈভব, অভিষেকরা, একা লড়ে দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করলেন অধিনায়ক শ্রেয়স
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Argentina vs Egypt: আর্জেন্তিনাকে বাড়তি সুবিধা? পাল্টা বোমা ফিফার রেফারি কমিটির প্রধানের, ভিডিও ফুটেজে শোরগোল
আর্জেন্তিনাকে বাড়তি সুবিধা? পাল্টা বোমা ফিফার রেফারি কমিটির প্রধানের, ভিডিও ফুটেজে শোরগোল

ভিডিও

Honeymoon on Train News | চলন্ত ট্রেনে 'হানিমুন স্যুইট'! ভাইরাল ভিডিও | ABP ANANDA LIVE
Conch Shell GI Tag: GI ট্যাগ পেল বাঁকুড়ার শঙ্খ শিল্প, এবার কি বাঁচবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য?
Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP
Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি
BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget