এক্সপ্লোর

দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতির জন্য আরও সময় দরকার, বিরাটকে সমর্থন করে সৌরভ

কলকাতা: ঠাসা ক্রীড়াসূচি নিয়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলির ক্ষোভ সঙ্গত বলে মন্তব্য করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়কের মতে, ‘ক্রিকেটের ক্রীড়াসূচি নিয়ে বিরাট ঠিকই বলেছে। দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতির জন্য আরও সময় দরকার।’ গতকাল বিরাট বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা সফরের আগে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে না। সেই কারণেই তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজে বাউন্সি উইকেট রাখার কথা বলেছিলেন। বিরাটের এই মন্তব্য ঘিরে ভারতীয় ক্রিকেটমহলে বিতর্ক তৈরি হয়েছে। বিসিসিআই আশ্বাস দিয়েছে, বিরাটের বক্তব্য গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। সৌরভও এই ইস্যুতে বিরাটের পাশে দাঁড়ালেন। নিজের অধিনায়কত্ব প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘সাধারণ বাঙালিদের মতোই মাঠের বাইরে আমি শান্ত। কিন্তু ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর মনোভাব বদলাতে বাধ্য হই। আমার মনে হয়, দলকে বদলাতে হলে অন্য কিছু করতে হবে। বীরেন্দ্র সহবাগ অসাধারণ প্রতিভাবান ক্রিকেটার ছিল। কিন্তু মাঠের বাইরে ওকে বেশিরভাগ সময় ঘুমোতে দেখা যেত। ওকে টেনে তুলতে হত।’ ২০০২ সালে লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ভারত অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেওয়ার পর জার্সি ঘোরানো প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘আমি জয়ের তৃপ্তিতেই জার্সি খুলে মাথার উপর ঘুরিয়েছিলাম। ভবিষ্যতে আর সেরকম কিছু করব না। যখনই কোনও চ্যানেলে সেই দৃশ্য দেখানো হয়, আমি প্রযোজকদের বলি, আন্তর্জাতিক ক্রিকেটে ২০,০০০ রান ও বেশ কয়েকটি শতরান করেছি। কিন্তু তাঁরা বলেন, জার্সি ঘোরানোই দেখাতে চান।’

সেরা শিরোনাম

IND vs NZ: কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের পঞ্চম ওয়ান ডের পিচ? আবহাওয়াই বা কেমন থাকবে? কখন, কোথায় দেখবেন খেলা?
কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের পঞ্চম ওয়ান ডের পিচ? আবহাওয়াই বা কেমন থাকবে? কখন, কোথায় দেখবেন খেলা?
ACC Men's U19 Asia Cup 2026: প্রশংসায় মোদি, সহবাগকে বাহবা সৌরভের, আর্যবীরদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের পর কী লিখলেন বীরেন্দ্র?
প্রশংসায় মোদি, সহবাগকে বাহবা সৌরভের, আর্যবীরদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের পর কী লিখলেন বীরেন্দ্র?
Syed Mushtaq Ali Trophy: টপ অর্ডারের ব্যর্থতা কাল হল, সুদীপ-শাহবাজ-সায়নের দুরন্ত লড়াই সত্ত্বেও মুস্তাক আলিতে শুরুতেই হার বাংলার
টপ অর্ডারের ব্যর্থতা কাল হল, সুদীপ-শাহবাজ-সায়নের দুরন্ত লড়াই সত্ত্বেও মুস্তাক আলিতে শুরুতেই হার বাংলার
IND vs PAK: শেষ বল পর্যন্ত টানটান লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
শেষ বল পর্যন্ত টানটান লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget