এক্সপ্লোর

ধোনির কাছ থেকে ক্যাপ্টেন্সির কৌশল রপ্ত করছেন, নিজেই জানালেন কোহলি

বেঙ্গালুরু: ম্যাচের নায়ক যুজবেন্দ্র চাহলের বোলিং কোটা শেষ। তখনও বাকি কয়েকটা ওভার। ইংল্যান্ডের হাতে তিন উইকেট। ভারতের অধিনায়ক বিরাট কোহলি চেয়েছিলেন, হার্দিক পান্ড্যকে পরের ওভারটা বোলিং করতে পাঠাবেন। কিন্তু বাধ সাধলেন ক্যাপ্টেন কুল অর্থাত্ মহেন্দ্র সিংহ ধোনি। সেই সঙ্গে আশিষ নেহরা। তাঁরা বললেন, উনিশ তম ওভারের অপেক্ষা কেন? লোহা গরম থাকতে থাকতেই আঘাত হানতে হবে। তাই দলের প্রধান বোলার জসপ্রিত বুমরাহকে আনার পরামর্শ দিলেন তাঁরা। আর এতেই কেল্লা ফতে। ওই ওভারেই তিন উইকেট নিয়ে ইংল্যান্ডের ইনিংস মুড়িয়ে দিলেন বুমরাহ। গতকালের ম্যাচে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জেরার পর এ কথা নিজেই জানিয়েছেন কোহলি। কোহলির অকপট স্বীকারোক্তি, তিনি ধোনির কাছ থেকে ক্যাপ্টেন্সির কৌশল রপ্ত করছেন। কোহলি বলেছেন, সীমিত ওভারের ক্রিকেটে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে ধোনির অভিজ্ঞতা তাঁর পক্ষে লাভজনক হচ্ছে। তাঁর কথায়, আমি কিছুদিন ধরে টেস্ট দলের অধিনায়কত্ব করছি। কিন্তু একদিনের ক্রিকেট বা টি-২০-তে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। ধোনি এই সব খেলায় দীর্ঘদিন অধিনায়কত্ব করেছেন। খেলাটা খুব ভালো বোঝেন। তাই তাঁর মতো ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ মুহূর্তে পরামর্শ পাওয়াটা দারুন ব্যাপার। কোহলি বলেছেন, শর্টার ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার জন্য দক্ষতা প্রয়োজন। এ ব্যাপারে ধোনি তাঁকে প্রচুর সাহায্য করছেন।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: ভেঙে গেল সমস্ত রেকর্ড, আধা বিশ্বকাপেই দর্শকসংখ্যার নিরিখে অতীতের সব বিশ্বকাপকে ছাপিয়ে গেল ২০২৬
ভেঙে গেল সমস্ত রেকর্ড, আধা বিশ্বকাপেই দর্শকসংখ্যার নিরিখে অতীতের সব বিশ্বকাপকে ছাপিয়ে গেল ২০২৬
IND vs IRE: বৈভবের অভিষেক ঘিরে প্রত্যাশা তুঙ্গে, আজ কখন শুরু হবে ভারত-আয়ার্ল্যান্ড ম্য়াচ? কোথায়ই বা দেখবেন?
বৈভবের অভিষেক ঘিরে প্রত্যাশা তুঙ্গে, আজ কখন শুরু হবে ভারত-আয়ার্ল্যান্ড ম্য়াচ? কোথায়ই বা দেখবেন?
Vaibhav Sooryavanshi: অবশেষে কাঙ্খিত অভিষেক? আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বৈভব সূর্যবংশী?
অবশেষে কাঙ্খিত অভিষেক? আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বৈভব সূর্যবংশী?
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া

ভিডিও

Taratala Building Collapsed : পেরিয়ে গিয়েছে অনেকটা সময়! এখন কী পরিস্থিতি তারাতলায়?
Taratala Building Collapsed :
Taratala Building Collapsed : তারাতলা বিপর্যয়ে বাবাকে হারিয়ে সরকারের কাছে সহায়তার আর্জি
Sange Suman পর্ব ২(২৫.০৬.২৬): 'টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরী করেছেন,' তীব্র আক্রমণে শুভেন্দু
Sange Suman পর্ব ১(২৫.০৬.২৬):ঝড়ের কলকাতায় আক্রমণের ঝড় তুললেন মুখ্যমন্ত্রী,নিশানায় প্রাক্তন মেয়র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
'এটা ইসলামাবাদের শহরতলি নয়...' দেশজুড়ে আজানের শব্দে নিষেধাজ্ঞা জারির ভাবনা ডেনমার্কে
আজানের শব্দ আর নয় ! দেশজুড়ে নিষেধাজ্ঞার ভাবনা ! কড়া অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ডেনমার্কের
Budh Asta: ৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
Commercial LPG Supply : পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
India vs Bangladesh: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Tamanna Khatun: তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
CM Suvendu Adhikari: অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
Embed widget