এক্সপ্লোর

কোহলিকে তিন ফর্ম্যাটেই অধিনায়ক করার পক্ষে সওয়াল শাস্ত্রীর

নয়াদিল্লি: টেস্ট ছাড়াও সীমিত ওভারের ক্রিকেটেও বিরাট কোহলিকে ভারতীয় দলের অধিনায়ক করার পক্ষে জোরাল সওয়াল করলেন রবি শাস্ত্রী। টিম ইন্ডিয়ার সদ্য প্রাক্তন ডিরেক্টর সাফ জানিয়ে দিয়েছেন, কোহলিকে তিনটি ফর্ম্যাটের জন্যই অধিনায়ক করে মহেন্দ্র সিংহ ধোনিকে খোলা মনে খেলার সুযোগ দেওয়া উচিত। নির্বাচক দলের চেয়ারম্যান হলে তিনি এমনটাই ভাবতেন বলে জানিয়েছেন শাস্ত্রী। এক প্রশ্নের উত্তরে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার শাস্ত্রী বলেছেন, কোহলি তিন ফর্ম্যাটেই দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত। তিনি বলেছেন, আমি নির্বাচক দলের চেয়ারম্যান হলে এমনটাই ভেবে দেখতাম। এটাই তো চিন্তাভাবনা শুরুর সময়। ২০১৯-র বিশ্বকাপের আগে ভারতের কোনও বড়সড় টুর্নামেন্ট নেই। এটাই চিন্তাভাবনা ও দল গঠনের সেরা সুযোগ। একইসঙ্গে শাস্ত্রী মনে করেন, খেলোয়াড় হিসেবে আরও কয়েক বছর স্বচ্ছন্দে খেলতে পারেন ধোনি। কিন্তু ওকে এখন খেলাটা উপভোগ করার সুযোগ দেওয়া উচিত। তবে ধোনির মধ্যে খিদেটা কতটা রয়েছে, আবেগ এখনও রয়েছে কিনা, সেগুলির ওপরই বিষয়টি নির্ভর করছে। শাস্ত্রীর কথায়, এটা খুবই কঠিন পরিস্থিতি। কিন্তু শক্ত সিদ্ধান্ত নিতেই হবে। তিনি বলেছেন, এতদিন কোহলিকে নেতা হিসেবে গড়ে তোলা হয়েছে। ও এখন তৈরি। আগামী দেড় বছরে ভারত খুবই কম একদিনের ম্যাচ খেলবে। টেস্ট আর একদিনের ম্যাচের ব্যবধানও অনেক বেশি। তাই এখন সামনের দিকে তাকানোর সময় এসেছে। এ প্রসঙ্গে শাস্ত্রী অস্ট্রেলিয়ার উদাহরণ তুলে ধরেছেন। মার্ক টেলর ছিলেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অধিনায়ক। সেই সময় থেকেই স্টিভ ওয়াকে নেতা হিসেবে তৈরির কাজ শুরু হয়। আর স্টিভ যখন স্বমহিমায় তখন ধীরে ধীরে গড়ে তোলা হয় রিকি পন্টিংকে। এরপর মাইকেল ক্লার্ক। তারপর স্টিভ স্মিথ। উল্লেখ্য, ধোনিকে একদিন ও টি-২০ দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও কিছুদিন আগে বলেছিলেন, পরের বিশ্বকাপেও মহেন্দ্র সিংহ ধোনি যদি ভারতকে নেতৃত্ব দেন, তবে অবাক হবেন সৌরভ।  তিনি বলেন, ‘এমএস ন’বছর ধরে ভারতকে নেতৃত্ব দিচ্ছে। এটা একটা দীর্ঘ সময়। আমার প্রশ্ন হচ্ছে, ধোনির কি ক্ষমতা আছে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ভারতকে নেতৃত্ব দেওয়ার? নির্বাচকদের নিজেদের এই প্রশ্নটা করতে হবে। যদি ওরা মনে করেন, নেই, তা হলে বিকল্প খুঁজতে হবে। তবে ২০১৯ পর্যন্ত যদি নির্বাচকদের মাথায় ধোনিকে অধিনায়ক করার ব্যাপারটা থাকে, তবে আমি খুব অবাক হব। কিন্তু প্লেয়ার হিসেবে ধোনিকে অবশ্যই দরকার ভারতের।’ এবার শাস্ত্রীর মন্তব্য এই বিতর্কে নয়া মাত্রা যোগ করল। এদিকে, বর্ষসেরা সিয়েট টি-২০ ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি। ইংল্যান্ডের জ্যো রুট হয়েছেন বর্ষসেরা সিয়েট আন্তর্জাতিক ক্রিকেটার। সিয়েট বর্ষসেরা বোলার হয়েছেন আর অশ্বিন।

সেরা শিরোনাম

IND vs NZ Live Score: ২৪৬ রানে এগিয়ে গেল নিউজ়িল্যান্ড, ক্রমশ কঠিন হচ্ছে ভারতের লড়াই, লাইভ আপডেট
২৪৬ রানে এগিয়ে গেল নিউজ়িল্যান্ড, ক্রমশ কঠিন হচ্ছে ভারতের লড়াই, লাইভ আপডেট
IND vs NZ: আকাশ ছিটকে যাওয়ার পর পরিবর্ত হিসাবেও সুযোগ হল না সিরাজ়ের! ক্ষোভে ফুঁসছেন ক্রিকেটপ্রেমীরা
আকাশ ছিটকে যাওয়ার পর পরিবর্ত হিসাবেও সুযোগ হল না সিরাজ়ের! ক্ষোভে ফুঁসছেন ক্রিকেটপ্রেমীরা
India U19 Team: অধিনায়ক ভাবিকা, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য ভারতের মহিলা দলে কারা পেলেন সুযোগ?
অধিনায়ক ভাবিকা, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের জন্য ভারতের মহিলা দলে কারা পেলেন সুযোগ?
Akash Deep: ৫ উইকেট পাওয়ার ম্যাচেই বিপর্যয় আকাশ দীপের, ছিটকে গেলেন টেস্ট থেকে, উদ্বিগ্ন ড্রেসিংরুম
৫ উইকেট পাওয়ার ম্যাচেই বিপর্যয় আকাশ দীপের, ছিটকে গেলেন টেস্ট থেকে, উদ্বিগ্ন ড্রেসিংরুম

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget