এক্সপ্লোর

আজ সেমিফাইনালের লড়াই, বাংলাদেশকে হাল্কা ভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া

বার্মিংহাংম: আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার লড়াই ভারত ও বাংলাদেশের। প্রথম সেমিফাইনালে হট ফেভারিট ইংল্যান্ডকে পাকিস্তান হারিয়ে দেওয়ার পর ফাইনালে ক্রিকেট বিশেষজ্ঞরা ফাইনালে ভারত-পাক লড়াইয়ের পূর্বাভাস দিয়েছেন। অতীত রেকর্ড ও সাম্প্রতিক পারফরম্যান্সে ভারত বাংলাদেশের তুলনায় কয়েক যোজন এগিয়ে। যদিও শেষ পাঁচটি একদিনের ম্যাচে দুবার বাংলাদেশ হারিয়েছে ভারতকে। যে কোনও দিন অঘটন ঘটানোর ক্ষমতা রাখে বাংলাদেশ। কিন্তু ভারত সম্প্রতি যেভাবে ছন্দে রয়েছে তাতে অঘটনের সম্ভাবনাকে পাত্তাও দিচ্ছেন না অনেক বিশেষজ্ঞই। ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সহবাগ যেমন বলছেন, ভাগ্যের সাহায্যে সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। টিম ইন্ডিয়াই ম্যাচ জিতবে। কিন্তু মাঠে নামার আগে সাবধানী ভারত অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশকে কোনওভাবেই হাল্কাভাবে নিতে নারাজ তিনি। ম্যাচের আগে কোহলি বলেছেন, নিজেদের খেলাটা খেলতে চায় দল। মোমেনন্টামটা ধরে রাখতে চায়। কোহলি বলেছেন, সেমিফাইনালে নামার আগেই বেশ কয়েকটা ভালো ম্যাচ খেলেছে ভারত। তবে খেলায় কোনও কিছু নিশ্চিত করে বলা যায় না। লিগ পর্বেও কয়েকটি দল চমক দিয়েছে। কোনও কিছুকেই হাল্কাভাবে নিচ্ছেন না তাঁরা। টুর্নামেন্টে দল যেভাবে খেলছে সেটাই সেমিফাইনালে ধরে রাথতে চান তাঁরা। সেমিফাইনাল বলে বাড়তি কোনও চাপও নিতে নারাজ মেন ইন ব্লু ব্রিগেড। কোহলি বলেছেন, আগের ম্যাচগুলো যেভাবে তাঁরা খেলেছেন, এই ম্যাচটাও সেভাবেই দেখছেন। দলের মানসিকতায় কোনও ফারাক হবে না। দুই দলের মধ্যে ইতিমধ্যে ৩২ টি ম্যাচ হয়েছে। ভারত জিতেছে ২৬ বার। বাংলাদেশ জিতেছে ৫ টি। ফলাফল হয়নি একটিতে। নিরপেক্ষ জায়গায় ৭ টি ম্যাচের মধ্যে ৬ বারই জিতেছে ভারত। কিন্তু কোহলি বলেছেন, অতীত রেকর্ডের কথা মাথায় নিয়ে মাঠে নামবে না দল। উল্টে বাংলাদেশকে বিপজ্জনক দল হিসেবে বর্ণনা করলেন। বললেন, ‘নিজেদের দিনে ওরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা আটটি দল খেলে। বাংলাদেশ তাদের মধ্যে এক জন মানেই ওরা দারুণ ক্রিকেট খেলছে, এটা পরিষ্কার।’ কোহলি আরও বললেন, বাংলাদেশের হাতে দক্ষ ক্রিকেটার আছে। তাঁরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। বাংলাদেশকে হাল্কাভাবে দেখার কোনও কারণ নেই। গত কয়েক বছরে বাংলাদেশ দারুন উন্নতি করেছে। ২০১৫-র বিশ্বকাপেও বাংলাদেশ শক্তিশালী দল ছিল। টিম ইন্ডিয়ার অধিনায়ক আরও বলেছেন, ফাইনালে উঠতে পারলে খুশি হব। আশা করছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয়বার ফাইনালে খেলবে ভারত। সেমিফাইনালে দল অপরিবর্তিত থাকার ইঙ্গিতও দিয়েছেন কোহলি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
KKR: কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
Ishan Kishan: বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
Jasprit Bumrah: চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা
চ্যালেঞ্জ নিতে ভালবাসি, কঠিন সময়েই দলের পাশে সবসময় দাঁড়াতে চাই: বুমরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
UPI Alert : সাবধান ! আপনার ফোনের দখল নিতে পারে 'ডিজিটাল লুটেরা' , UPI অ্যাকাউন্ট হবে খালি ?
সাবধান ! আপনার ফোনের দখল নিতে পারে 'ডিজিটাল লুটেরা' , UPI অ্যাকাউন্ট হবে খালি ?
Multibagger Stock : বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Embed widget