এক্সপ্লোর

IND vs SA, 3rd Test: আমরা বিপক্ষকে চেপে ধরতে পারিনি, ডিআরএস বিতর্ক পাশ কাটিয়ে মন্তব্য বিরাটের

India vs South Africa: আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট ৭ উইকেটে হেরে গিয়েছে ভারতীয় দল। এই সিরিজ ১-২ ফলে হারতে হল ভারতীয় দলকে। সিরিজ হেরে যাওয়ার পর বিতর্ক বাড়াতে নারাজ বিরাট কোহলি।

কেপ টাউন: ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ অতীত। নিউল্যান্ডস টেস্ট ম্যাচ চতুর্থ দিনেই ৭ উইকেটে হেরে সিরিজ খুইয়েছে ভারতীয় দল। এরপর আর ডিআরএস নিয়ে নতুন করে কোনও মন্তব্যের মাধ্যমে বিতর্কে জড়াতে নারাজ ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বুঝিয়ে দিলেন, এ বিষয়ে আর কোনও বিতর্ক চাইছেন না। বরং দল কী কারণে এই ম্যাচ হেরে গেল, সেটা নিয়েই এখন ভাবছেন তিনি।

কেপ টাউন টেস্ট ও ম্যাচ সেই সঙ্গে এই সিরিজ শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে বিরাট বলেছেন, ‘আমার আর ডিআরএস নিয়ে নতুন করে কিছু বলার নেই। মাঠে কী হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। মাঠের বাইরে যারা আছে, তারা জানে না ঠিক কী হয়েছে। তাই আমি আর কোনও সাফাই দিতে চাই না। আমরা যদি সেই মুহূর্তে তেতে উঠতাম আর তিনটি উইকেট তুলে নিতে পারতাম, তাহলে ম্যাচের রং বদলে যেত।’

বিরাট আরও বলেছেন, ‘বাস্তব পরিস্থিতি হল, আমরা ওদের উপর দীর্ঘক্ষণ চাপ বজায় রাখতে পারিনি। গোটা টেস্ট ম্যাচ জুড়ে ওদের উপর চাপ বজায় রাখতে পারিনি বলেই হেরে গিয়েছি। ওই একটা মুহূর্ত (ডিআরএস বিতর্ক) অত্যন্ত উত্তেজক ও দুর্দান্ত মনে হচ্ছে। কিন্তু আমি আর বিতর্ক বাড়াতে চাই না। সেই মুহূর্ত চলে গিয়েছে। আমরা সেখান থেকে সরে এসেছি।’

কেপ টাউন টেস্ট ম্যাচের তৃতীয় দিন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারের বিরুদ্ধে এলবিডব্লু-র আবেদন ডিআরএস-এ নাকচ হয়ে যাওয়া নিয়ে বিতর্ক শুরু হয়। মাঠেই ক্ষোভপ্রকাশ করেন বিরাট। প্রাক্তন ক্রিকেটারদের অনেকে তাঁর এই আচরণের সমালোচনা করেছেন। তবে পাল্টা কোনও মন্তব্য করেননি বিরাট। তিনি বুঝিয়ে দিয়েছেন, মাঠের বাইরে কী কী বললেন, সেটা নিয়ে ভাবছেন না। বরং ব্যক্তিগত ও দলগত পারফরম্যান্সের উপরেই জোর দিচ্ছেন। এই সিরিজের প্রথম টেস্ট জেতার পরেও সিরিজে হার মানতে পারছেন না বিরাট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর ক্ষেত্রে কোথায় ভুল ছিল রেফারির? কী বলছে নিয়ম?
এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর ক্ষেত্রে কোথায় ভুল ছিল রেফারির? কী বলছে নিয়ম?
Indian Cricket Team: সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
FIFA World Cup 2026: কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget