এক্সপ্লোর

অস্ট্রেলিয়ায় কোহলির একতরফা আগ্রাসনের সামনে নিজেকে ‘পাঞ্চিং ব্যাগ’ মনে হয়েছিল ল্যাঙ্গারের

ল্যাঙ্গার জানিয়েছেন, কোহলিকে আক্রমণ করা হবে বলে ঠিক হলেও তিনি অজি ক্রিকেটারদের নির্দেশ দিয়েছিলেন, কোথাও যেন অশালীন আচরণ না করা হয়।

সিডনি: ভারতের শেষ অস্ট্রেলিয়া সফরে মাঠে বিরাট কোহলির আগ্রাসন নিয়ে মুখ খুললেন জাস্টিন ল্যাঙ্গার। অস্ট্রেলিয়ার কোচ জানালেন, মাঠে একতরফা আগ্রাসী উৎসব করে গিয়েছে কোহলি। যা দেখে তাঁর নিজেকে ‘পাঞ্চিং ব্য়াগ’ মনে হয়েছে। ২০১৮-১৯ মরসুমে অস্ট্রেলিয়া সফরে ইতিহাস রচনা করেছিল ভারতীয় দল। বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে হারিয়েছিল ভারত। সেটাই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়। ঐতিহাসিক সেই সফরে ওয়ান ডে সিরিজও ২-১ ব্যবধানে জিতেছিল ভারত। আর টি-টোয়েন্টি সিরিজ ১-১ অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। ভারতের সেই সফরের আগেই বল বিকৃতি কাণ্ডে বিধ্বস্ত হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। নির্বাসিত হয়েছিলেন অধিনায়ক স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। ভারতের বিরুদ্ধে সিরিজ তাই অস্ট্রেলিয়ার কাছে শুধু ক্রিকেটীয় দ্বৈরথই ছিল না, ছিল ভাবমূর্তি উদ্ধারের মঞ্চ। যে কারণে স্লেজিং থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটারেরা। অ্যামাজনের ডকু-সিরিজ ‘দ্য টেস্ট’-এ ল্যাঙ্গার বলেছেন, ‘আমার মনে আছে কোহলির আগ্রাসী উৎসবের সামনে নিজেকে পাঞ্চিং ব্যাগ মনে হচ্ছিল সেদিন বিকেলে। তবে আমরা কিছুই জবাব দিতে পারিনি কারণ আমাদের হাত যেন পিছনে বাঁধা ছিল। তাই শুধু হজম করে যেতে হয়েছে। মনে হচ্ছিল দুরকম অবস্থান নেওয়া হচ্ছে। একদিকে ওদের অধিনায়ক আগ্রাসন দেখাচ্ছিল আর অন্যদিকে আমাদের সতর্ক থাকতে হচ্ছিল। ভেবে দেখুন এরকম দশটা ঘটনায় আমরা যদি দুটোতেও প্রত্যুত্তর দিতাম তাহলে কী হত!’ ল্যাঙ্গার জানিয়েছেন, কোহলিকে আক্রমণ করা হবে বলে ঠিক হলেও তিনি অজি ক্রিকেটারদের নির্দেশ দিয়েছিলেন, কোথাও যেন অশালীন আচরণ না করা হয়। ল্যাঙ্গার বলেছেন, ‘গালাগাল দেওয়া আর মজার মধ্যে পার্থক্য আছে। গালাগালের কোনও জায়গাই নেই। আমরা ওকে (কোহলিকে) গালাগাল দিইনি তবে মজা করা হয়েছিল।’ পারথে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন বাগযুদ্ধে জড়িয়েছিলেন কোহলি ও অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। সেই ঘটনা নিয়ে পেইন বলেছেন, ‘সেই দিন আমার মনে হয়েছিল অনেক হজম করেছি, দলের অধিনায়ক হিসাবে আমাকেও সতীর্থদের পাশে দাঁড়িয়ে কিছু বলতে হবে। ওকে (বিরাটকে) বোঝাতে হবে আমরা লড়াই করতেই মাঠে নেমেছি।’
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: আইপিএল শুরু হওয়ার আগে কেকেআরের মেন্টর ব্র্যাভো চেন্নাই সুপার কিংস শিবিরে! জোর চর্চা
আইপিএল শুরু হওয়ার আগে কেকেআরের মেন্টর ব্র্যাভো চেন্নাই সুপার কিংস শিবিরে! জোর চর্চা
CSK: স্যামসনকে বরণ করে নিলেন ধোনি, চেন্নাই সুপার কিংসে অভিনব সেলিব্রেশনে পারফর্ম করলেন এআর রহমান
স্যামসনকে বরণ করে নিলেন ধোনি, চেন্নাই সুপার কিংসে অভিনব সেলিব্রেশনে পারফর্ম করলেন এআর রহমান
Shibam Dube: হিন্দু হয়েও কেন ঈদ পালন করলেন শিবম দুবে? কারণ জেনে অবাক ভক্তরা, জিতে নিলেন মন
হিন্দু হয়েও কেন ঈদ পালন করলেন শিবম দুবে? কারণ জেনে অবাক ভক্তরা, জিতে নিলেন মন
Mumbai Indians: বারুদে ঠাসা ব্যাটিং, ভয়ঙ্কর বুমরা, চিন্তা স্পিন, এক ঝলকে মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি-দুর্বলতা
বারুদে ঠাসা ব্যাটিং, ভয়ঙ্কর বুমরা, চিন্তা স্পিন, এক ঝলকে মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি-দুর্বলতা

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock To Watch : আজ শেয়ার বাজারে হবে তোলপাড় ! RailTel থেকে Tata Capital এই সব স্টকে বড় খবর, কোনটা নেবেন ?
আজ শেয়ার বাজারে হবে তোলপাড় ! RailTel থেকে Tata Capital এই সব স্টকে বড় খবর, কোনটা নেবেন ?
Stock market Update : মারাত্মক ভুল করবেন ! ২০% পর্যন্ত পড়তে পারে IOC, BPCL, HPCL-এর শেয়ার, বলছে বিশেষজ্ঞরা
মারাত্মক ভুল করবেন ! ২০% পর্যন্ত পড়তে পারে IOC, BPCL, HPCL-এর শেয়ার, বলছে বিশেষজ্ঞরা
Pak Spy In India : ভারতীয় সেনার গতিবিধিতে LIVE নজরদারি, CCTV বসিয়েছিল নাবালক ও মহিলা ! ভিডিয়ো পিছু পেত ১০ হাজার
ভারতীয় সেনার গতিবিধিতে LIVE নজরদারি, CCTV বসিয়েছিল নাবালক ও মহিলা ! ভিডিয়ো পিছু পেত ১০ হাজার
LPG Crisis : দাম বাড়বে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের ? জরুরি বৈঠকে বসলেন মোদি, কালই বড় ঘোষণা ?
দাম বাড়বে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের ? জরুরি বৈঠকে বসলেন মোদি, কালই বড় ঘোষণা ?
Donald Trump : '৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হবে !' ট্রাম্পের হুমকি শুনেই জবাব দিল তেহরান, হরমুজ নিয়ে স্পষ্ট বার্তা  
'৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হবে ! ' ট্রাম্পের হুমকি শুনেই জবাব দিল তেহরান, হরমুজ নিয়ে স্পষ্ট বার্তা  
SBI FD Interest : স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
8th Pay Commission: ২০ মাসের বকেয়া পাবেন একসঙ্গে ! হাতে আসবে ৩ থেকে ১৫ লাখ টাকা, অষ্টম বেতম কমিশনের বাস্তবায়ন কবে ?  
২০ মাসের বকেয়া পাবেন একসঙ্গে ! হাতে আসবে ৩ থেকে ১৫ লাখ টাকা, অষ্টম বেতম কমিশনের বাস্তবায়ন কবে ?  
Gold Investment : সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
Embed widget