এক্সপ্লোর

Sangakkara on Kumble: কুম্বলের জন্য রাতে ঘুম হতো না সঙ্গকারার!

অনিল কুম্বলে হলেন টেস্ট ক্রিকেটে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। তাঁর ঝুলিতে রয়েছে ৬১৯টি টেস্ট উইকেট।

লন্ডন: টেস্টে ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি। এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। কিবদন্তি সেই অনিল রাধাকৃষ্ণন কুম্বলেকে এবার হল অফ ফেমে জায়গা দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। কুম্বলে বোলার হিসাবে কতটা বড় মাপের ছিলেন, তা ফের একবার বোঝা গেল কুমার সঙ্গকারার কথায়। বিশ্বক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান তথা শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সঙ্গকারা জানিয়ে দিলেন, কুম্বলের জন্য অগুনতি রাতে ঘুমোতে পারেননি তিনি।

কিংবদন্তি লেগস্পিনার অনিল কুম্বলেকে সম্প্রতি আইসিসির হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই উপলক্ষে আইসিসি একটি ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওতে স্টিফেন ফ্লেমিং থেকে শুরু করে ওয়াসিম আক্রম, কুমার সঙ্গকারার মতো কিংবদন্তি, কুম্বলেকে নিয়ে নিজেদের মতামত দিয়েছেন। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক সঙ্গকারা জানিয়েছেন, কুম্বলে এমন বোলার ছিলেন যে, তাঁর বিরুদ্ধে রান করা সহজ ছিল না। সঙ্গকারা স্বীকার করেছেন যে, কুম্বলে তাঁর কাছে দুঃস্বপ্নের মতো ছিলেন। কুম্বলের বিরুদ্ধে খেলতে হবে ভেবে বহু রাত তিনি ঘুমোতে পারেননি।

সঙ্গকারা বলেছেন, ‘কুম্বলের জন্য আমি অনেকগুলো রাত না ঘুমিয়ে কাটিয়েছি। ও আর পাঁচজন লেগস্পিনারের মতো ছিল না। লম্বা রান আপ, হাই আর্ম অ্যাকশন। জোরের ওপর বল করত, স্টাম্প টু স্টাম্প বোলিং। অভ্রান্ত লাইন-লেংথ। কুম্বলের বলে রান বার করাটা সহজ ছিল না। বাড়তি বাউন্স পেতো যে কোনও পিচ থেকে। পাশাপাশি মানুষ হিসাবেও খুব ভাল। ভারত এবং বিশ্ব ক্রিকেটে একজন আসল চ্যাম্পিয়ন কুম্বলে।’ আইসিসির ভিডিওতে এই কথা অকপটে বলেছেন সঙ্গকারা।

আইসিসির ভিডিওতে ওয়াসিম আক্রম বলেছেন, 'অনিল কুম্বলে বাকি লেগস্পিনারদের থেকে একদম আলাদা ছিল।' মাহেলা জয়বর্ধনে বলেছেন, ‘ব্যাটসম্যানদের মাথায় রাখতে হতো যে, অনিল কুম্বলে সব সময় তোমার জন্য কিছু না কিছু পরিকল্পনা করে রেখেছে।’এই মুহূর্তে অনিল কুম্বলে হলেন টেস্ট ক্রিকেটে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। তাঁর ঝুলিতে রয়েছে ৬১৯টি টেস্ট উইকেট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget