এক্সপ্লোর

এক বছরের জন্য ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে

ধর্মশালা: মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলিদের কোচ নিযুক্ত হলেন প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে। এক বছরের জন্য তাঁকে এই দায়িত্ব দেওয়া হল। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই দলের দায়িত্ব নেবেন নতুন কোচ। তাঁর সহকারী কারা হবেন, সেটা এখনও ঘোষণা হয়নি।   বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে নতুন কোচের নাম ঘোষণা করেছেন। তিনি বলেছেন, বিসিসিআই স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে। কোচ নির্বাচনের জন্য মাপকাঠি নির্ধারণ করা হয়েছিল। ক্রিকেট অ্যাডভাইজারি কমিটিও (সিএসি) ছিল। সেই কমিটি কোচ হতে ইচ্ছুক ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে কয়েক জনের নাম প্রস্তাব করে। এরপর সবার সঙ্গে আলোচনা করেই কুম্বলেকে বেছে নেওয়া হয়েছে। ভারতীয় দলের কোচ কে হবেন, সেটা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। প্রাক্তন টিম ডিরেক্টর রবি শাস্ত্রী, প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টম মুদি, স্টুয়ার্ট ল সহ অনেকেই কোচ হওয়ার দৌড়ে ছিলেন। মঙ্গলবার কলকাতায় ১০ জনের ইন্টারভিউ নেয় সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গঠিত সিএসি। এরপরেই কুম্বলের নাম ঘোষণা হল।   বোর্ড সভাপতি বলেছেন, কোচ নির্বাচনের ক্ষেত্রে ভারতীয় বা বিদেশি কাউকে অগ্রাধিকার দেওয়া হয়নি। কুম্বলেকে সেরা মনে হয়েছে বলেই তাঁকে কোচ করা হয়েছে।   ৪৫ বছর বয়সি কুম্বলে ১৩২টি টেস্ট এবং ২৭১টি একদিনের ম্যাচ খেলেছেন। তিনি এখনও পর্যন্ত ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। টেস্টে উইকেট সংখ্যা ৬১৯ এবং একদিনের ম্যাচে ৩৩৭। ইংল্যান্ডের জিম লেকারের পরে দ্বিতীয় বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে এই লেগ স্পিনারেরই। তিনি আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে কাজ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে কোচ হিসেবে অভিজ্ঞতা না থাকলেও, ক্রিকেটার হিসেবে রেকর্ড দেখেই তাঁকে নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি।   বোর্ড সচিব অজয় শিরকে বলেছেন, পেশাদারিত্ব আনার জন্যই কুম্বলেকে এক বছরের জন্য কোচ নিযুক্ত করা হয়েছে। কুম্বলে প্লেয়ার ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার হওয়ায় স্বার্থের সংঘাত হতে পারে বলে শোনা যাচ্ছিল। কিন্তু সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন শিরকে। এক বছরের জন্য ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে এক বছরের জন্য ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে

সেরা শিরোনাম

Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Bengal vs Delhi Day 2 Tea: প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
Virat Kohli: কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
Abhishek Sharma: নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ
নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget